somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় শোক এবং আমাদের প্রকাশ

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পর্যায়ের শোক প্রকাশের রীতি কি কি হতে পারে ??
এমন প্রশ্নে আমাদের বিন্দুমাত্র বিচলিত না হয়ে, কোনো চিন্তা না করে বলে দেওয়া উচিতঃ
প্রথমত - রাতভর মাইকিং এর ব্যবস্থা করে, নিরলস ভাবে গান বাজানো { অবশ্যই শোকবহ সঙ্গীত তবে তার বিরতিতে হিন্দী সাম্প্রতিক গানের ব্যঞ্জনা থাকাটা আবশ্যিক}।

দ্বিতীয়ত - নির্ধারিত দিনের কয়েকদিন পূর্বে মহল্লা / গ্রাম বা পাড়ার সকল স্তরের জনগণ থেকে চাঁদা আহরণ এবং সাংবিধানিক উপায়ে নির্দিষ্ট পরিমাণ তহবিল কাঙ্গালি ভোজের জন্য বরাদ্দ করে বাকি উচ্ছিষ্ট নিয়ে চতুষ্পদী শ্বাপদের মতো কামড়াকামড়ি করে নিজের বাট্টা বুঝিয়া লওয়া ।

তৃতীয়ত - বিশাল শোকের প্রকাশ ঘটিয়ে চালা-চামুণ্ডাদের বহর নিয়ে মহল্লা জুড়ে শোকের মাতম তোলা এবং শোককে ক্ষুদ্র পুঁজি করে মহল্লার বহুলাংশ স্বীয় পোষ্টার-ব্যানারে ছাইয়ে ফেলে অর্পিত মহান কর্তব্য পালন করা ।

চতুর্থত - জনগণ হতে আহরিত মালামালের ক্ষুদ্র অংশ জায়েজের ব্যবস্থা অর্থাৎ নিজের জনগণের অবহেলিত অংশকে ''কাঙাল'' নামে অপমানিত করে ভূরিভোজ নামক পক্ষীআহারের মহাযজ্ঞ সম্পন্ন করা।

পঞ্চমত - শোকের বহিপ্রকাশ উপলক্ষে জনৈক/ অজনৈক নেতাকে ফুলেল সংবর্ধনা/বিশেষ পদকে ভূষিত করে, দলের একজন জান-প্রান কর্মী হিসেবে নিজেকে তুলে ধরা ।

এবং সর্বশেষে আপ্রাণ নেতাকর্মীদের জন্য উপাদেয় কিছু আহার্যের ব্যবস্থা ( তা ব্যকরনিক ভুরিভোজ / ককটেল পার্টি কিংবা সস্তা আমোদের আয়োজন করেও হতে পারে )
-----------------
আদিখ্যেতার চূড়ান্ত রূপ কি হতে পারে তা আজ আমাদের সবার দৃষ্টিগোচর। শোকের আদিখ্যেতা আজ উচ্ছ্বাসে পরিণত হয়েছে । ছোট ভাইয়ের কাছে শুনলাম কাল রাতে নাকি মাইকে উচ্চ ভলিউমে বেজেছে -
'' এমন খুশির দিনে কাঁদতে নেই ... সবকটা জানালা খুলে দাও না...
আমি গাইবো , গাইবো বিজয়ের গান । ''

অপ্রাসঙ্গিকতার চর্চা কি এবং তার কি কি রূপ হতে পারে তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির দিকে চোখ ফেরালেই প্রতীয়মান হয়। জাতির নেতাও আজ এখানে রাজনৈতিক বিজ্ঞাপনের শিকার, বৃহৎ বৃহৎ পোষ্টারে তার অনুবিক্ষনিক উপস্থিতি, রাজনৈতিক প্রদর্শকরা/ সুশীল নাগরিকেরা পক্ষঘাতে আহিত আর আমরা ...... রাজনীতির বিশাল মঞ্চে দিনরাত রঙ্গ নাটক দেখে যাচ্ছি । দিন দিন নতুন শিক্ষিত প্রজন্ম সুস্থ রাজনীতিক রেওয়াজ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে ,সবাই ব্যস্ত নিজেদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে ; কে ক্ষমতায় আসলো গেলো তাতে আমার কি !

গরুর যদি খুঁড়া রোগ ধরে, ছাগলকেই চষা জমিতে ছেড়ে দেওয়া লাগবে । আর তারা আপন মনে পেটপুজো করবে, গৃহস্থের শত লাথি গুঁতোয় তার কোনো বিকার নেই ; পেটের ধর্মই তো তার জীবন সার ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×