আমাকে বলা হয়েছিল, উঁচু হ্যাঁ ঐ উঁচু গিরিখাত থেকে
একটি টেনিস বল পড়তে কত সময় লাগবে ?
ওরা উত্তরের অপেক্ষায় থাকল না।
উত্তরটা অনুভূতির দোরগোড়া থেকে ফিরে
এসে চোখের কোনে কালো কাপড়ে বাঁধা পড়লো।
তবু দূর পাইনের বন ছেড়ে, রুপালী আলোয় খরস্রোতা
নদীটি যেখানে থেমেছে, হ্যাঁ ঐখানেই দূর পাহাড়ের আকাশ।
পিছমোড়া করে আমাকে বাঁধলো ওরা।
বলল ’চল পাহাড়ে ওঠা যাক’।
ভেবেছি সভ্যতার গাঁথুনীতে পোস্টার নারীরা অধিক নিরাপদ।
যে অনাঘ্রাত বনফুলটির শুধু মুখটুকুই তুমি দেখেছিলে।
দেখে যাও , স্প্রিন্টারে রক্তাক্ত, আশাতীত উন্মুক্ত সে আজ।
লোভ , না লজ্জা হয় তোমার ?
বিজ্ঞান যদি সভ্যতার মাপকাটি হয়। অসভ্যতার নির্ণয়ক তবে কি?
তোমার যা কিছু মহান, লোপাট হয় প্রকাশ্য রাজপথে!
আলোকিত মধ্যযুগ হয় অন্ধকার যুগের শ্রেষ্ঠ উদাহরণ!
যে বলিষ্ট দেহ লাঙ্গলে ভূমি কর্ষিত হতো, সেই পুষ্টির
সিক্স প্যাকের আড়ালে তার দেহ আজ শীর্ণকায়।
প্রথামতে মেরিলিন মোনরোর ব্রা নীলামে উঠে লক্ষাধিক ডলারে।
তবু মুক্তবাজার অর্থনীতির শো-কেসে শোভাপায় টি শার্টের 'চে'!
পাশেই শুনলাম বৌদ্ধ মন্দিরের ঘন্টার ধ্বনি।
তাহলে এইখানেই সেই অহিংস মন্দিরের পাশে হিংসার জেলখানা।
সেই থেকে কত্ রাত্রির অন্তরীণে, জেলের একটি মাত্র জানালায়
কতই না খুঁজেছি শেষ জিজ্ঞাসার জবাব।
শার্টের আস্তিনের রক্তের লালদাগ ধূসর হতে হতে
জানালার গরাদ দিয়ে প্রতিদিন সন্ধা নামায় পশ্চিমা সূর্য।
প্রতি রাতেই পরিবর্তনের ঘুনে পোকারা আসে সামূদ্রিক লোনা বাতাসে।
চুপি চুপি শোনায় আশার বানী। ভেবে হাসি পাই।
জিজ্ঞাস করি আর কতটা চামড়ার ভাজে এক মুঠো মাটি হব ?
সেদিন হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙ্গে দেখি গ্রানাইডের দেওয়ালে এক ঝাঁক জোনাকি।
সমূদ্রের গর্জণে জোনাকির আলোয় আপার্থীব রাত।
সেই রাত্রেই প্রথম উপলব্ধি আমার। ওরা আমাকে যে যাই বলুক
আমি কোন বিপ্লবী নয়, নয় কোন মুজাহিদ কিংবা কোন জঙ্গী।
শুধুই জানাতে এসেছিলাম, সত্য যখন উপস্থিত হয়
মিথ্যা তখন তার আপন নিয়মেই নিঃশেষিত হয়।
আলোকিত বাবুই বাসার স্বপ্ন বিভোরে
এ এক জোনাকি হৃদয়ের নিরন্তর ছুটে চলা।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।