হুট করেই সেদিন বৃষ্টি এলো
কতদিন বৃষ্টি হয়না পোড়া এই শহরে!
ঈশানের কোল ঘেসে যে মেঘের নদী
তারই ছায়ায় হারায় গোধূলীর কত যে স্বপ্ন
না শোনা পুরানো অভিমান সন্ধার মায়াজালে।
সেও একদিন কবেকার কথা।
সন্ধার চিলেকোঠায় বৃষ্টি বাতাসে
হারিকেনের আলো তখনও অবিরাম লড়ছে।
তারপর সে এলো, অমোঘ নিয়তির মতন; নিঃশব্দে।
তবু কিছু শব্দ হারায় না।
ফিরে ফিরে আসে চেনা গন্ধে, অচেনা ভেজা বাতাসে।
সেই সন্ধায় আমি বহুবার ভেবেছি
ওর মুখখানি তুলে ধরে গভীর মমতায়
মুখের উপর ছুটে আসা চুল গুলো সরিয়ে
বলি, ভালোবসি প্রিয়ে ভালোবসি।
না পারিনি। অনিবার্য অসহায়ে দেখেছি ওর চলে যাওয়া।
আঁধারে যতটুকু মুখ ওর দেখিনি
পরে বহুবার ভেবেছি, আমার না বোঝার, না পাওয়ার
সবটুকুই লেখা ছিল বোধহয় মুখের ঐ পাশটায়।
জানি অনন্ত আঁধার জন্ম দেয় কত শত আলোকিত নক্ষত্র।
সেই আকাশও হারিয়েছি আমি বহুকাল আগে।
অগ্নিজালায় নক্ষত্রের তাই অনন্ত আঁধারে অন্তহীন যাত্রা।
মনে পড়ে সেই রাত, অবিশ্রান্ত বৃষ্টির চাদরে
তখনও দূর শহরের রাস্তা।
ভেজা টি-শার্টের নিচে এই মুসাফির হৃদয়
বিতাড়িত আদমকে জান্নাত থেকে চলে আসতে যতটুকু কষ্ট হয়েছিল
তোমার বাড়ির রাস্তা ধরে চলে আসতে
আমার তার চেয়েও বেশী কষ্ট হয়েছে।
তবু কেন বৃষ্টি এলো এ অবেলায়।
একচিলতে করিডোরে, সাইকেলের রাস্তায়
অথবা রিকশায় ভেজা ষোড়শীর মত
মহূর্ত আলিঙ্গনে যে হয়ে ওঠে শতভাগ প্রেমিকা।
এ শহরের রাস্তায় পড়ে থাকা লোহার মত
জং ধরা অভিমান পুরাতন হয় অঝর বৃষ্টির এই অবেলায়।
নিঃশেষ হয় লোহা, হারায় আমার বেঁচে থাকার শেষটুকু সম্বল-
সেই রাতে তোমার না বলা অভিমান।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।