চিঠি
২৩ শে মে, ২০১৪ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় কল্যাণীয়াসূ,
জানিনা তুমি চিঠিটা পড়বে কিনা।দেওয়ালের পলেস্তারা খসে যাওয়ার আগেই তুমি আসবে কি না, তাও জানা নেই আমার।তবু লিখছি। তোমার ঠিকানার মত তোমাকে হারাই এটা কখনও চাইনি।ভাল লাগেনা আর এই ভার্চুয়াল জগত।উদ্ভ্রান্ত সময় চলে যায়।এখানে যখন তীব্র খরা তোমার ওখানে তখন হয়ত দারুণ বসন্ত দিন।ছোটো হতে হতে উধাও হয় রাতের ট্রেন,হাইওয়ের হাতছানি।তবু তুমি আসবে বলে ফিরি।বলতে পারো কতটা মিথ্যা ধরা পড়লে তুমি বুঝবে "ভীষণ চাওয়ার দিন গুলো"।
সেদিন রাতে তোমার ওখানে গিয়েছিলাম। ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখলাম উৎসব চলছে।হাজার তিনেকের মত অথিতি।তোমাকে দেখলাম। বিশ্বাস করো আমার যে কি হল! চিরকালের অন্তর্মুখী আমি লোরকার মত ফিরে এলাম। সেই রাতে আকাশে তখনও দশমীর চাঁদ।বাঁশের ঝাড়ে ঝোপে তখন অগণিত নক্ষত্র জোঁনাকি!।তারপর কতবার গিয়েছি, না, তোমার দরজা আর খোলা পাইনি।
এই নির্বাসিত সময়ের খামে আমার চিঠি তোমার কাছে পোঁছবে কিনা আমার জানা নেই।তবু তোমার কাছে আমার এইটুকু অনুরধ যদি কখনও আস তবে জানিয়ে যেও।
ইতি
চির অচেনা
২২ মে,মিরপুর ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন