somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:D ছেলেবেলার গল্প ১ : ওজন এবং ওষুধ :D

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় খুব বোকা ছিলাম । আমি আমার বাবা-মার প্রথম সন্তান । বড় ভাই বোন থাকার সুবিধা হল তাদের দেখে দুষ্টুমি শিখা যায় । কিন্তু আমার এই সুযোগ ছিলো না । একটু শান্ত ছিলাম । খেলতে গেলেই পড়ে যেতাম আর ব্যথা পেতাম । এটার ও একটা কারণ ছিলো। খুব রোগা ছিলাম। স্কুল এ যেতাম , কিন্তু বরাবরই খেলতে যেতাম না । টিফিনের ঘন্টা পরতো। কিন্তু আমি চুপচাপ নিজের মত বসে খেতাম। একদিন ঠিক করলাম আর না , এইবার খেলতে হবে। তো মাঠে নামলাম। বান্ধবীরা খেলছে, আমি ও যোগ দিলাম । ছোঁয়াছুয়ি খেলা । খেলা শুরু হল । ১০ মিনিট পর যখন ঘন্টা বাজল ঠিক সেই মুহুর্তে আমি বুঝলাম আমি মাটিতে। হাঁটুর একদিকে ছিলে গেছে। এবং বাসায় এসে বরাবরের মত মার বকুনি খেলাম। ঠিক করলাম আর খেলতে যাব না। তাও মাঝেমাঝে খেলতে ইচ্ছা করতো, কিন্তু ফলাফল বরাবরই এক ছিলো। এই ছিলো আমার রোগা হওয়ার বড় সমস্যা। এই আমার ভোগান্তির শেষ নয়। একবার আমার দুই কাজিন , তারা যমজ, এর সাথে গেলাম একটা যায়গায় ঘুরতে। আপুরা সাঁকো পার হবে। আমার তখন বয়স ৮ হবে। আমি যেই সাঁকো পার হতে যাবো,দুই কদম এগিয়েই আমি বাতাসের ধাক্কা সামলাতে না পেরে সাঁকো থেকে একদম নিচে। ফলাফল এবারো মার বকুনি। মা আমার ওজন বাড়ানোর জন্যে হাজারো চেষ্টা করতেন। সবই ছিলো বৃথা।
আমার ছোটোবেলার এই দিনগুলো বহু আগেই শেষ। কিন্তু যা বলতে আজ আমার এই লেখা তা আমি ছোটোবেলায় শুকনা ছিলাম তা না। ঠিক ক্লাস এইটের দিকে আমার অনেক ধরণের অসুখ ধরা পরলো, আর বহু ওষুধ খেয়ে আমি কিছুদিনের মধ্যেই আমার মায়ের প্রত্যাশার চেয়ে বেশি মোটা হয়ে গেলাম। এখন আমি সকাল বিকাল না খেয়ে থাকি ওজন কমার আশায়। বাতাস আর আমাকে পরাজিত করতে পারে না। এখন প্রশ্ন , আমি যেসব ওষুধ খেতাম তার সাইডইফেক্ট এতোটাই ভয়াবহ যে আমার মা আমাকে ১২ বছর সাধনা করেও এতটা মোটা বানাতে পারে নাই , তাহলে আমরা এইসব ওষুধ খাই কেন ? এইসব ওষুধের গায়ে তার সাইডইফেক্ট লেখা থাকেনা কেন ?
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×