দুপুরের তপ্ত রোদে হাটছিলাম পথে, হঠাৎ দেখতে পেলাম তোমায় . . .
প্রথম দেখায় মনে হল কত চেনা তুমি..
তারপর কতবার দেখা হল তোমার সাথে,
কখনো ক্লাস শেষে বাড়ি ফেরার পথে,
আবার কখনো বিকেলবেলা হাটার সময়..
তুমি সবসময়ই আমার সেই চেনা রুপে থাকতে দাড়িয়ে।
একদিন, আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরছিলো, সেদিনই তোমার পাশে প্রথম দাড়ালাম।
তোমার গা ঘেষে দাড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করলাম।
তারপর এক শরৎ এর সন্ধ্যায় তোমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম।
তোমার বুকে মাথা রেখে দুঃখ ভুলেছিলাম।
কিন্তু সবাইকেই বোধ হয় হারাতে হয় প্রিয়জন।
আজও আমি হাঁটি সেই পথে ,
তোমার আমার দেখা যেখানে ,
কিন্তু তোমার দেখা পাই না ।
আজ তুমি শুধুই আমার স্মৃতি , তবুও তোমায় ভালোবাসি।
তাই নতুন একটা চারা লাগিয়েছি তোমার জায়গায়,
তোমার স্মৃতি জাগিয়ে রাখার ছোটো এক চেষ্টায় ।
*এটা আমার লেখা বহু আগের একটা কবিতা। আমার ফেসবুকে ছিল।আশা করি ভালো লাগবে। এটা কাকে নিয়ে লেখা বুঝতে পারলে জানাবেন কমেন্টে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



