আমার স্কুল জীবনের সাথে কলেজ জীবনের কোনোই মিল ছিল না। স্কুলে খুব কড়া শাসনে ছিলাম, অবশ্য তা আমার জীবনে খুবই কাজে লেগেছিলো।আমার স্কুলটা ছিল স্কুল এণ্ড কলেজ। কিন্তু আরো ভালো কলেজে পড়ার আশায় নিজের শিক্ষাঙ্গণ ছাড়লাম। কলেজের প্রথম দিন।অনেক মানুষের ভিড়ে দুই একটা চেনা মুখ ও ছিল।তাও কি যেন একটা নেই। নিজের রোল নম্বরটা জেনে নিজের ক্লাসরুমে গিয়ে বসলাম। আমার সাথে আমার আরও একজন বান্ধবীও ছিল। কাছাকাছিই রোল। অনেক অচেনা মুখ।একবার ভাবলাম, হয়তো ভুলই করলাম।এ কোন অচেনা জায়গা
আমার পাশের রোলের মেয়েটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলো। আমি ভাবতাম আমার মনে হয় কোন বন্ধু হবে না, কিন্তু আমি ভুল ভাবতাম।খুব ভালো কয়েকজন বান্ধবী পেয়েছিলাম কলেজে, যাদের সাথে অসম্ভব ভালো কিছু সময় কাটিয়েছি। আমার বড় হয়ে উঠার প্রথম কিছু সময় যাদের ছাড়া আসলেই অনেক অপূর্ণ হত। আর আমার কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে যে ব্যবহার, শিক্ষা, উপদেশ পেয়েছি তা আর কোথাও পাইনি। তারা আমাদের একজন পরিপূর্ণ মানুষ হতে যে সাহায্য করেছে তা কখনই ভুলবো না। একটা কথা না বললেই নয়, কিভাবে একজন মানুষের মতের মর্যাদা দিতে হয় তা আমি আমার কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকেই শিখেছি। আর কোনো কলেজে তা শিখানো হয় কিনা আমি জানিনা। যদি শিখানো হত তাহলে হয়তো বাংলাদেশে ঘরে ঘরে মেয়েদের প্রতিমুহূর্তে নিজের সবইচ্ছা বিসর্জন দিয়ে খেলার পুতুল হতে হত না।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



