somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

/:) বড়বেলার গল্প ২: ডিপ্রেশন /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বড় হওয়ার পথে সবথেকে বেশি যে জিনিসটার সাথে আমার দেখা হয়েছে বিভিন্ন সময়ে তা হল ডিপ্রেশন। প্রথম কখন ডিপ্রেশনে পড়েছিলাম যতটুকু মনে পড়ে তা হল কোনো এক ৩১শে ডিসেম্বরের রাতে, যখন এলাকার বড় ছোটো সব ভাইয়ারা আনন্দের সাথে পটকা ফুটাচ্ছিলো আর আমি বসে বসে ভাবছিলাম, কেন যে মেয়ে হলাম। একটুও আনন্দ নাই জীবনে। সেই থেকে শুরু, তার শেষ এখনও হয় নাই। ডিপ্রেশন যেন একটা মেয়ের জীবনে ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে।কেন, তা বলি।যখন রাস্তায় হাঁটি তখন ইভটজিং এর শিকার হইনাই এমন মেয়ে নাই। কিন্তু আরও অনেক কিছু আছে যা অনেকই জানে না। আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন ক্লাস এইটে পড়তাম। আমাকে স্কুলে যাওয়ার পথে একটা লোক ডিস্টার্ব করত, আমাদের এলাকাতেই থাকত লোকটা।কিন্তু আমি এই কথাটা বাসার কাউকেই বলতে পারিনি। কেন জানেন ? আমার স্বাধীনতা খর্ব হওয়ার ভয়ে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাসার সবাই জেনে গেল। কিভাবে, তা বলবো না।অনেক বড় কাহিনী, তাই। কিন্তু তারপর কি কি হল তা বলবো। আম্মুর হাতে কঠিন একটা চড় খেলাম। বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা ভাবতো এখানে আমার কিছু একটা দোষ আছে। বারান্দায় (আমার একমাত্র পছন্দের জায়গা আমার বাসায়) আমার যাওয়া বন্ধ হয়ে গেল। জানালা থেকে দশ হাত দূরে থাকতে লাগলাম। কি যে কঠিন সেই সময় আর কি যে কঠিন সেই ডিপ্রেশন তা কাউকেই কখনো বুঝাতে পারবো না ।
এটাই শেষ না। আরও অনেক ডিপ্রেশনের সময় পার করেছি। কলেজে উঠে প্রথম ভালোলাগার শেষটা যখন হল আমার চেহারা সুন্দর না (এখানেও অনেক বড় কাহিনী আছে)এই ফলাফলে তখন বুঝলাম এই দুনিয়া মেয়েদের শুধু সৌন্দর্যটাই বুঝে,মন বুঝে না। ডিপ্রেশনের চরম ফলাফল, কান্না আর তাতেও যখন কাজ হল না,মরে যাবার চিন্তা করা। কিন্তু কিভাবে জানি সেই সময়গুলোও পার করে ফেললাম। তাও সেই কঠিন সময়ে কিভাবে কিভাবে জানি এইচ.এস.সি.তে জিপিএ ৫ ও পেলাম। মা একটা কথা বলত,"মেয়েরা হল ঘাসের মতো,রাতে পদদলিত ঘাস ভোরের আলোতে আবারও মাথা তুলে দাঁড়ায়।" প্রমাণ পেলাম হাতেনাতে।
দিন কেটে যাচ্ছে। কিন্তু ডিপ্রেশনের ধরণ বদলালেও এই জিনিসটা আমার পিছু ছাড়েনি এখনও। তবে একটা জিনিস খুব ভালো বুঝেছি, ডিপ্রেশন , ছ্যাঁকা, ব্যর্থতা যত কিছুই থাকুক না কেনো, জীবন একটাই। তাকে আত্মহত্যার মতো একটা লজ্জাজনক সমাপ্তি না দেওয়াই জীবনের সফলতা। যখন পেপারে প্রতিদিন আত্মহত্যার খবর পড়ি তখন মনে হয় , এরা কেন বুঝেনা , জীবন কতো মূল্যবান । প্রতিটি দিন নতুন একটা স্বপ্নের জন্ম হয় । সেই স্বপ্নকে সত্যি করার জন্যেই আমাদের বাঁচতে হবে ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×