কন্যা,কেন আজ তোমার চোখে ঝরছে রক্তজল ?
কন্যা, আজ কেন তোমার হৃদয় ক্ষতবিক্ষত ?
তুমিতো জানতে কন্যা, তোমার অগ্রপথিকের বন্দিত্বের কথা।
তুমিতো জানতে কন্যা,সমাজের উচুঁ করে তোলা দেয়ালের আড়ালে তাদের লুকানো ব্যথা।
তুমিতো জানতে, তোমার মাথার উপর খোলা আকাশ জুড়ে শুধু শকুন।
তুমিতো জানতে, হায়েনারা তেড়ে আসছে লুটতে তোমার খুন।
তুমিতো জানতে কন্যা, দুনিয়ার ভালোবাসা শুধু ফাঁদ।
তুমিতো জানতে, তোমাকে বন্দি করেই দুনিয়া আজ আবাদ।
এ পৃথিবী যে নির্মম বড়, চায়না তোমার জয়।
তবুও কন্যা জেনে রেখো, একদিন দূর হবে সব ভয় ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



