তোর জন্যে ক্লাসের ফাঁকে জানালাতে উঁকিঝুকি,
তোর জন্যে লেকচার না লিখে বেঞ্চে আঁকিবুকি।
তোর জন্যে সারাদিন ফেসবুকে বসি,
তোকে অনলাইন দেখলেই হার্টবিট একশোবিশ থেকে হয় একশো আশি।
তোর জন্য এলোচুলে আমার আসা যাওয়া,
তোর জন্য হাজারো পাতা গল্প লিখে যাওয়া।
তোর জন্যে আমার চোখে হঠাৎ হঠাৎ কাজল,
তোর জন্যে কপালে লাল নীল টিপ গোল।
তোর জন্য বিকেলের রোদে ভেজা গান,
তোর জন্য অচেনা সুরে নেচে উঠে প্রাণ।
তোর জন্য সকাল বিকাল ফোনের দিকে দেখা,
তোর জন্য মাঝে মাঝে কবিতা লেখা শেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



