দিন শেষে জানি আমি একা,
তবুও কখনো কখনো ভালো লাগে এই শূণ্যতা,
সন্ধ্যায় ঘরে ফিরে
মোবাইলের রিং বাজে না,
রাত জেগে তোমার কথার জ্বালায়
রাতের ঘুমের বারোটাও আর বাজে না।
দিন শেষে বড় ভুগায় এই শূন্যতা,
জানিতো একা একা ভালো লাগে না,
রিকশার হুট খুলে ঘুরা হয় না,
একসাথে কোথাও বসে ঘন্টার পর ঘন্টা
কথা বলে বিকালকে সন্ধ্যা বানানো হয় না।
তবুও মাঝে মাঝে ভালো শূন্যতা,
একা একা কষ্ট নিয়ে
আলোহীন ঘরে নির্ঘুম রাত কাটানো,
রিকশায়, রাস্তায় দীর্ঘশ্বাস,
কারো আশায় চোখ মেলে রাখা,
কেনো জানি তবুও ভালো এই শুণ্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


