তারপর আবারও একলা পথচলা,
সে বলল, এভাবে কি একা চলা যায়?
হাসলাম আমি,"হয়তো যায়, হয়তো যায় না!"
তারা বলল," মনের আবেগগুলো বোঝার জন্যও তো মানুষ দরকার।"
একটু ভেবে বললাম," সব আবেগ কি সবাই বুঝতে পারে??"
তুমি বললে," যাহ্ , এভাবে একলা কতদিন??"
আমার সোজা উত্তর," দেখি না কতদিন পারা যায়!"
সে বলল," এমন অনেকেই বলে, কয়জন করে দেখোতো!!!"
আমার গলায় স্হিরতা ," সবাই তো আমি না, আমিও তো সবাই না।"
একলা চলার মাঝে হাজার প্রশ্ন।
ঐ যে সেই আন্টিটা প্রতিদিন আমাকে দেখেই বলে
"কি সুন্দর মেয়েটা, কি লক্ষ্মী!!"
সেও হতাশ হয়ে বলে, "আর কত?? এবার তো ঘর গুছাও!!"
ঘর?? ঘর বললেই কি আর ঘর হয়?
একা বুঝি কেউ ঘর বাঁধে না?
ঘরে যদি আপন কেউই না থাকে তবে কি তাকে খুব ঘর বলে???
সেটাও তো একলা চলার মতই!!!
হয়তো একদিন ঘর বাঁধবো, তার দেখা পেলে,
হয়তো সে আমার হবে, একান্তই আমার,
হয়তো আমার পাশে থেকেও আমার হবে না!!!
আর যদি নাও পাই তাকে তবুও ঘর বাঁধবো,
একা একা বুঝি কেউ থাকে না??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



