দিন যায়, রাত আসে,
আমি লিখতে পারি না!
দুচোখ জুড়ে রাজ্যের ঘুম, ক্লান্তি,
কিন্তু ভুলেও সে ঘুমে স্বপ্ন আসে না,
মাথার ভিতরে অদ্ভুত এক শূন্যতা,
সেই শূন্যতার মাঝে হাতড়ে বেরাই,
খুঁজি নিজেকে, নিজের ভিতরের আমিটাকে,
কিন্তু খুঁজে পাই না।
কাউকে ভালোবাসতে পারি না,
কারো ভালোবাসার ভার নিতেও ভয় লাগে,
আশেপাশের সব দুঃখের চাপে পি্ষ্ট লাগে নিজেকে,
খুব করে ভাবি, পাল্টে যাবো, পাল্টে দিব এই সবকিছু!!
তারপর দিনটা টুপ করে শেষ হয়ে যায়,
আর রাতের আঁধারে আবারও সেই শূন্যতা,ভয়।
পিছনে ফিরে তাকিয়ে জানার চেষ্টা করি,
আসলেও কি অনেক বেশি পাপী আমি,
নাকি এও এক পরীক্ষা যা দিয়ে যাচ্ছি প্রতিটা দিন,
ঘুমের মাঝে স্বপ্ন দেখার বৃথা চেষ্টা করি,
নিজের ভিতরের শূন্যতাটাকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি,
হয়তো একদিন চেষ্টা করে পেয়েও যাবো সব,
কিন্তু শুধু একটাই প্রশ্ন মাথার মাঝে খেলা করে,
সে দিন কি পারব নিজেকে চিনতে?
(**আজকে অনেকদিন পর কিছু লিখলাম। জানি পুরাই ফালতু হয়েছে। প্রায় প্রতিদিনই আমি সামু তে আসি। কিন্তু লিখতে পারিনা। লিখতে ই্চ্ছা করে না তা না, লিখতে পারিনা, কিছু আসে না মাথায়। মনে হচ্ছে দিন দিন ফিলিংসলেস হয়ে যাচ্ছি। সময়টা আসলে বড়ই খারাপ কাটছে। সবাই আমার জন্যে দোয়া করবেন প্লিজ। **)
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



