somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিনের আজইরা প্যাঁচাল-১

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেরত আসলাম। দিন দিন অসামাজিক জীবে পরিনত হয়ে যাচ্ছি। এর হাত থেকে রক্ষা পেতে হলেও, আর যে জন্যে হলেই হোক, ফিরে আসতে হল। ফিকশন আমি লিখতে পারব না, কারন আমার নিজের জীবনে ফিকশনের উপরে যদি কিছু থাকত, তা হয়ে যাইতেছে , তাই প্রতিদিনের আজাইরা প্যাঁচাল পারব বলে ভাবতেছি।
দেশ নাকি এগিয়ে যাইতেছে, বাংলাদেশের গুণগানে সবাই মুখর। কিন্তু মানুষের জীবনের প্যারা কমে নাই। আর নারী জাতির প্যারার প্যাচাল তো জীবনেও শেষ হবে না। আমি স্বীকার করছি যে আমি বিশাল রকমের ফেমিনিস্ট, তাই যারা মেয়েদের গুণগান সহ্য করতে পারেন না , তারা আগেই এই লেখা হইতে বিদায় হন, খুশী হব। কষ্ট করে পড়ে আমার মুন্ডুপাত না করলেও চলবে।
আমার সম্পর্কে যারা জানেন, তাদের বলা লাগবে না যে আমি ৪ বছর ( অফিশিয়ালি, কিন্তু আনঅফিশিয়ালি ৫ বছর ) ধরে নানাবিধ মানসিক অত্যাচার সহ্য করে পুরকৌশল বিভাগে অধ্যয়ন করেছি, একটি পাবলিক (পুরাই পাবলিক!!! /:) ) বিশ্ববিদ্যালয় (স্কুলের থেকেও বেশি খারাপ অবস্থা ছিল যার) থেকে। তো বাসায় আসলাম বনবাস কাটিয়ে, ঘর আমার শুন্য, যার জন্য কাটলাম জেল সেই মানুষ হাওয়া (অথবা মাটি)। কি করব ভাবার মতো মাথার অবস্থা নাই। কিছুদিন কাটালাম ঘুমিয়ে, তারপর বিসিএসের জন্য ফরম পূরন করলাম, মানুষটার ইচ্ছা ছিল আমি এই পরীক্ষাটা দিব। যাই হোক, ওই পড়া আমাকে দিয়ে হবে না, তাও একটা দেওয়া আর কি!!!
শুরু করলাম প্রাইভেট জব এর জন্য দুনিয়ার এই জব সেই জব সাইটে আইডি বানানো । তারপর সারাদিন বসে চাকরি খুঁজি। সকাল, বিকাল চাকরি খুঁজি। এক লাইনে খোঁজার বারোটা বেজে যায়। "Only males are allowed to apply." :-P । আরেহ মিয়া, আমি কি না জেনে না শুনে এই পড়া পরেছি, নাকি না বুঝে চাকরিতে অ্যাপলাই করতেছি ? যদি আমি সাইটে গিয়ে ৮ ঘণ্টা দাঁড়াতে পারি, তাহলে আপনার সমস্যাটা কোথায় এটাই বোধগম্য হয় না!!!! ১০০ টা চাকরির মধ্যে ১ টা তে অ্যাপলাই করে বসে থাকি। জুনিয়র ভাই বোনের ফেসবুকে নক দিয়ে জিজ্ঞাসা করে, "আপু, আপনি চাকরির চেষ্টা করেন না।" আমি বলি, "না, আমি আসলে রেস্ট নিতেছি!" বাইরে যাওয়ার কথা বলে অনেকে, কিন্তু ঘরে আমার অনেক বাঁধন , কিছু কাজ শেষ হয়ে গেলে হয়তো আর এই দেশে থাকার কথা চিন্তা করব না, কারন মায়া আর আমার নাই!!! /:)
দেশ এগিয়ে যাচ্ছে। নারী পুরুষ সমান অধিকার। তাও রাস্তায় হয়রানি হয় কে? সমাজের প্রতি পদে দোষের ভার বহন করে কে? সন্তানের সব খারাপ দিকের জন্য দায়ি কে? অফিসে কম কাজ করে কে? "ওরা" আমার দিকে তাকিয়ে অশ্লীল ভংগি করে, কিন্তু দোষ কার? আমি রেপ হই, দোষ আমার জামাকাপড়ের!!!!! /:)
মাঝে মাঝে একটা কথা আমি প্রায়ই বলি, "যে জাতি মেয়ে মানুষের সম্মান দিতে শিখবে না, তার উন্নতি সম্ভব না"। ইউরোপ, আমেরিকায় দৌড় মারেন আপনি??? কেন জানেন??? কারন ওইখানে মানুষ নিজের চরকায় তেল দেয় আর মানুষের দিকে কম তাকায়। মেয়ে মানুষের জামাকাপড়ের মাপ দিয়ে রেপ কে ডিফাইন করে না, অথবা ঘরের বউকে মেরে বলে না "আমার বউ আমি মারছি!!! কে কি বলবি বল!!!" মেয়েরা সেখানে কার পার্সোনাল সম্পত্তি না। তারা মানুষ। বাবা-মায়ের কাধের বোঝা না, যার বিয়ে না দিতে পেরে বাবা মা আত্মহত্যা করে!!!!
সত্য তিতা, আর আমি খারাপ মানুষ! খারাপ মানুষের দিকে না তাকালেই হয়!!!! X( X( X(
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×