somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুদকের স্বাধীনতা কেড়ে নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে :

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংশোধিত আইনে দুদকের স্বাধীনতা ও ক্ষমতা কেড়ে নিয়ে দুর্নীতি দমন কমিশন তথা দুদককে নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাম রাজনৈতিক দলের নেতারা । তারা বলেন, দুদকের সংশোধিত আইন দুর্নীতিকে রাষ্ট্রীয় প্রনোদনা জোগাবে। নেতৃবৃন্দ অবিলম্বে দুদককে নিস্ক্রিয় রাখার এই সংশোধিত কালো আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিক বাম মোর্চার মঙ্গলবার এক জরুরি সভায় নেতৃবৃন্দ বলেছেন জাতীয় সংসদে আইন করে দুর্নীতি দমন কমিশন-দুদককে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। দুর্নীতি তদন্তে দুদকের অবশিষ্ট স্বাধীনতা ও কার্যকরি মতা কেড়ে নিয়ে দুদককে পুরোপুরি ঠুঁটো জগন্নাথে পর্যবসিত করা হয়েছে। মন্ত্রী-আমলাদের যোগসাজসে স্বাধীনভাবে দুর্নীতি তদন্তে দুদকের মতা বাতিল করা হয়েছে। মন্ত্রী-এমপি-সরকারী আমলা ও কর্মচারীদের বিরুদ্ধে স্বাধীনভাবে দুর্নীতির অভিযোগ তদন্ত করার সুযোগ রহিত করে সরকার প্রকারান্তরে দুর্নীতিকেই উৎসাহ জুগিয়েছে। সরকারের এই কালো আইন একদিকে সংবিধান পরিপন্থী আর অন্যদিকে সরকারের নির্বাচনী অঙ্গীকারের বিরুদ্ধাচরণ। সরকারী দলের উদ্যোগে গৃহীত এই আইন নিজেদের দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই প্রদান করবে। এই আইন যে নিজেদের চামড়া বাঁচানোর উদ্দেশ্যে করানো হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সভায় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বাম মোর্চার কেন্দ্রীয় নেতা শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মবিনুল হায়দার চৌধুরী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন সংশোধন করার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিবর্তে ‘দুদক’-কে অকার্যকর করে রাখার যে প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়ার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে ‘দুদক আইনের’ সংশোধনী করা হয়েছে। এই সংশোধনীর ফলে ‘দুদকের’ ওপর সরকারের সরাসির হস্তক্ষেপ করার বিষয়টি আইনি বৈধতা পাবে। মেয়াদের শেষ পর্যায়ে এসে তড়িঘড়ি করে জনগণের সাথে প্রতারণাপূর্ণ ও গণবিরোধী এ সংশোধনী আইন করার মাধ্যমে, সরকার নির্লজ্জভাবে দুর্নীতির পক্ষে তার অবস্থান ঘোষণা করলো। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সংবিধানে সকল নাগরিকের জন্য সমান অধিকারের কথা বলা হলেও, ‘দুদক সংশোধনী আইনে’ সরকারি ও বেসরকারি বলে বিভাজন ও বৈষম্য করা হয়েছে। ফলে এই সংশোধনী আইনটি সংবিধানের সাথে সাঘংর্ষিক। এই সংশোধনীর ফলে প্রতিষ্ঠানটি কার্যত অকেজো হয়ে পড়বে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। ফলে সামগ্রিকভাবে দেশের দুর্নীতির গতি অনেক বেড়ে যাবে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সংশোধনী আইনটি বাতিল করে ‘দুদক’-কে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি জানান।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×