somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

চলছে তো

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলছে তো
-------মি. বিকেল

আন্তঃনগর ট্রেন , শুধু নামে
পয়লা বৈশাখ , আমাদের মুখ বুজে বসে থাকা।
তনুর মতো আরো একটা মুখ
বিকৃত লাশ হয়ে পড়ে থাকা এলোমেলো বস্ত্রহীন দেহ নিয়ে
চলছে তো , বাংলাদেশ।

ব্লগার হত্যা , লোকাল ট্রেন
সময়ের মূল্য বোঝে , তিনঘন্টা লেইট
ধর্ম নিরপেক্ষতা , নীতিহীনতা
তাই বলে যা ইচ্ছে তাই , শ্রদ্ধাবোধ কই ডুবেছে ?
চলছে তো ,বাংলাদেশ।

মুক্তমনা , যা খুশি তাই বলছি
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল
MDG , ফেসবুকিং , প্রেম নামে নষ্টামি
একটি বাড়ি , একটি খামার প্রকল্প
চলছে তো বাংলাদেশ।

মেধার অস্বাস্থ্যকর লড়াই
পাবলিক , জাতীয় ইউনিভার্সিটি ভেদাভেদ
ব্যাকবেঞ্চার , সেশন জট
দ্বিত্বীয় সুযোগ বন্ধ করার আপনি কে ? ঈশ্বর ?
চলছে তো , বাংলাদেশ।

ডিজিটাল বাংলাদেশ , স্বৈরচারীতা
ভোট দিতে গেলে হাঙ্গামা , দল তো একটায়
লাশ পড়ছে , কি আছে যায় ?
তবুও ৮৩ শতাংশ লোক ভালো আছে
চলছে তো , বাংলাদেশ।

নিম্নমধ্যবিত্ত আয়ের দেশ
তবুও অনেক মা যখন হাত পাতে
বাবা- দুইটা টাকা দাও , চোখে জল আসে
আমি আমার ঐ মায়েদের করুণা করছি ! হায় আমি কে ?
চলছে তো , বাংলাদেশ।

আই ছিঃ ছিঃ
নিজের নির্দেশনা যখন নিজেই মানেনা
এশিয়া কাপ , টি-টুয়েন্টি
না জিতেই , জিতেছি
চলছে তো , বাংলাদেশ।

ঢালিউড , যৌথ প্রতারণা
বন্ধু ইন্ডিয়া , তাকে ছাড়া কি চলা যায় ?
জুনায়েদ-সাদিয়া , ইনোসেন্স অফ মুসলিম
সাময়িক ইউটিউব বন্ধ , আবার খুলে দিলি ?
চলছে তো , বাংলাদেশ

মুখ বুজে বসে থাকা বাঙালী
এরা আবার একসময় ভাষার জন্য প্রাণ দিয়েছিলো!
ধর্ম নিরপেক্ষতার জন্য লাফালাফি
যে দেশে ৮৫% এর বেশি লোক মুসলিম
চলছে তো , বাংলাদেশ।

কথার জাদুকর শরৎচন্দ্রের ভাষায় ,
"বাঙালীর বিষ অব্যর্থভাবে কার্যকর নহে"
সেরা ধৈর্য্যশীল জাতি যে আমরা
আর কত ধৈর্য্য ধরবো আমরা ?
চলছে তো , বাংলাদেশ।

যুদ্ধপরাধীর বিচার
কিন্তু ৪৫ বছর পর কেন ?
যুদ্ধপরাধী শুধু জামায়াতের কয়জন নেতা ?
আর বিএনপির সাকা
চলছে তো , বাংলাদেশ।

আসছে আবারো পয়লা বৈশাখ
প্রস্তুত থাকুন , আরো একটি বিকৃত লাশ দেখবার জন্য
কে হয় ? ঐ মানুষগুলো ?
হাত গুটে শুধু আন্ড্রুয়েড ফোন দিয়ে ভিডিও করছি
শুধু আমরা আপনার বোনের জন্য দিন গুনছি।

হুঁশ হয়ত একদিন ফিরতেও পারে
সেনাবাহিনী আমাদের গর্ব
আর সেই সেনানিবাসের ভীতর ?
সংরক্ষিত এলাকা তো , ঝামেলা হয়নি।
হয়ত এভাবেই চলবে আমাদের সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×