somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

বক্স অফিস অনুযায়ী বাংলা চলচ্চিত্র কি তবে “বেদের মেয়ে জোসনা (১৯৮৯)” -তেই আটকে থাকবে?

১৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঈদ উপলক্ষে “শাকিব খান” এর সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলেছে। ঈদ মানেই “শাকিব খান” কিন্তু এই ধারা এবার পাল্টে দিয়েছে নতুন ৩টি সিনেমা এসে। সর্বশেষ শাকিব খানের ‘গলুই (৩ মে, ২০২২ সাল)’ মুক্তি পেলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ‘গলুই’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শাকিব খান ও পূজা চেরি। এই সিনেমা নিয়ে আলোচনার চেয়ে বেশি সমালোচনা দেখা গেছে নেটিজেনদের মধ্যে। বিশেষ করে পূজা চেরি’র (পূজা চেরি রায়) কম বয়স নিয়ে কথা ওঠেছে বারবার।

যাইহোক, দীর্ঘদিন ধরে করোনা মহামারীর সংকট চলার কারণে একরকম ঢালিউড পাড়া নেতিয়ে পড়েছিলো অনেকটা। অন্যদিকে বাংলা সিনেমায় দেখা যায় নি কোনরুপ ভিন্নতা। একই রকম গল্প, একই রকম অ্যাকশন, একই রকম ডায়ালগ, একই রকম চিত্রনাট্য এবং অভিনয়… ইত্যাদি কারণে দর্শক হয়েছেন প্রেক্ষাগৃহ বিমুখ। কিন্তু গল্প কিছুটা হলেও আজ পরিবর্তন হতে দেখতে পাওয়া গেছে। খুব সম্ভবত বাংলা সিনেমার জন্য সিনেমপ্লেক্সের শো বৃদ্ধি করতে হয়েছে – এই বিষয়টি আমার জীবনে এই প্রথম। একই সাথে চলছে এই ৩টি সিনেমা নিয়ে আলোচনা ও সমালোচনা।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আনুমানিক ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমাটি সবার থেকে এগিয়ে আছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রধান চরিত্রে ছিলেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান। যদিও ‘পরাণ’ সিনেমাটি ২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি দেবার কথা ছিলো কিন্তু তা আর করোনা মহামারীর কারণে হয়ে ওঠেনি। কিন্তু বাস্তবধর্মী গল্প হওয়ায় এবং পুরো টিমের কঠোর পরিশ্রমের কারণে খুব দ্রুত সফলতার মুখ দেখতে যাচ্ছে এই সিনেমাটি।

অন্যদিকে বিগ ব্যাজেটের মুভি ‘দিন – The Day’ পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইরানের সাথে যৌথ প্রযোজনায় ‘দিন: The Day’ সিনেমা নির্মাণে খরচ পড়েছে প্রায় ১২০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশী প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল এই তথ্য নিশ্চিত করেন। কিন্তু, ‘পরাণ’ বনাম ‘দিন – The Day’ নিয়ে শুরু হয়ে গেছে নানান রকম বিতর্ক। ইতোমধ্যেই অনেকেই এই দুই সিনেমার মধ্যে একটা সমালোচনা টেনেছেন বহুভাবে। প্রেক্ষাগৃহ নিয়ে, ব্যাজেট নিয়ে এবং অভিনয় নিয়ে।

আমরা ক্রমাগত অনন্ত জলিল সাহেবের বিভিন্ন মুভি দেখেছি। তার সবখানেই তিনি একজন নায়ক-ই শুধু নন পাশাপাশি তিনি একজন প্রযোজক এবং চিত্রনাট্যকার। এবং অতীতের সব সিনেমার মতন এখানেও নায়িকা হিসেবে ছিলেন তার-ই স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। উল্লেখ্য, ‘দিন – The Day’ সিনেমাটি মোট প্রেক্ষাগৃহ পেয়েছে আনুমানিক ১০৭টি। সমালোচনার মধ্যেও দর্শকদের ভিড়। সর্বশেষ তথ্য মতে, টিকেট পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একই হিসেব অবশ্য ‘পরাণ’ সিনেমার ক্ষেত্রেও। শুধু ‘সাইকো’ সিনেমা সম্পর্কে ধারণা দিতে পারছি না।

উন্নত প্রযুক্তি, বিদেশি অভিনেতা/অভিনেত্রী এবং ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে এই সিনেমা নির্মাণ করা হলেও নেটিজেনদের কাছে থেকে ভয়ানক মিশ্র প্রতিক্রিয়া মিলছে। কেউ কেউ বলছেন, “অভিনয় নেই, ভিএফএক্স না হয় সহ্য করা গেল।” তো আবার কেউ কেউ বলছেন, “আগে অভিনয় শিখে এসে সিনেমা করতে বলুন।” কেউ কেউ তো আবার অনলাইনে এসে টিকেটের টাকা ফেরত চেয়েছেন।

অন্যদিকে, পরিচালক রায়হান রাফি অনন্ত জলিল সাহেব কে সাফ সাফ বলে দিয়েছেন, “আমার সিনেমায় অনন্ত জলিল কে নায়ক হিসেবে নেবো না। কারণ, এটা অভিনয়ের জায়গা। তিনি প্রযোজক হলে ভালো করতেন।” কিন্তু আমি আপনাদের কাছে কিছু বলিউড মুভির তালিকা দেখাচ্ছি। আপনাকে শুধু বলতে হবে এই সিনেমাগুলোর মধ্যে ঠিক কোনটার চেয়ে এগিয়ে আছে অনন্ত জলিল অভিনীত ‘দিন – The Day’ সিনেমাটি?

১. ধুম ২ (ব্যাজেট: ৩৫ কোটি রুপি)
২. রেস ২ (ব্যাজেট: ৯৪ কোটি রুপি)
৩. হাউজফুল (ব্যাজেট: ৩০ কোটি রুপি)

“কেন এই তুলনা?” – কারণ আপনি ইরানের মত দেশের সাথে যৌথ প্রযোজনায় সিনেমাটি তৈরি করেছেন। উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। দুর্দান্ত লোকেশনের কথা বলেছেন। ব্যাজেটও বলছেন অনেক। তুলনা সে তো আপনি আপনি এখন চলে আসে।

বক্স অফিস অনুযায়ী বাংলা চলচ্চিত্র কি তবে “বেদের মেয়ে জোসনা (১৯৮৯)” -তেই আটকে থাকবে?
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×