somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

‘Chup’ সিনেমা রিভিউ: এ যেন সমালোচকদেরও সমালোচক

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একটি সিনেমার রিভিউ কীভাবে মানুষদের মনে প্রভাব ফেলে? এবং ঐ সিনেমা দেখার প্রতি মানুষকে আগ্রহী বা অনাগ্রহী করে তোলে? এই সমস্ত বিষয় সূক্ষ্মভাবে ফুটে তোলা হয়েছে জনপ্রিয় মালয়ালম অভিনেতা দুলকার সালমানের ‘Chup’ সিনেমায়।


একনজরে ‘Chup’ সিনেমা

অভিনয়: Sunny Deol, Dulquer Salmaan, Shreya Dhanwanthary, Pooja Bhatt (মূখ্য ভূমিকায়)
রচনা, স্ক্রিনপ্লে ও পরিচালনায়: R. Balki
বাজেট: ১০ কোটি রুপি
রেটিং: 8.5/10 IMDb, 3.5/5 Koimoi, 36% Rotten Tomatoes


সত্যি বলতে এই সিনেমা দেখার পর রিভিউ দিতেও একরকম ভয় করছে। ‘Chup’ সিনেমা হচ্ছে, সমালোচকদেরও সমালোচক। একটি সিনেমা মুক্তি পেলেই আমরা যেভাবে তার পা টানতে টানতে পাজামাও খুলে ফেলা আরম্ভ করে দেই তা কততুকু ঠিক?

আবার ভালো সিনেমা হওয়া সত্ত্বেও কিছু টাকার বিনিময়ে সেটাকে খারাপ সিনেমা বলা। খুঁজে খুঁজে বের করা উক্ত সিনেমার খারাপ দিকগুলো। একইভাবে খারাপ সিনেমার ক্ষেত্রেও টাকার জোর ক্যামনে বদলে দেয় তার রিভিউ সেটাও বিবেচ্য।

এবং দিনশেষে এই বাক্য দিয়ে শেষ করা যে, “সিনেমাটি খারাপ ছিলো, তাই বক্স অফিসে ভালো করতে পারেনি।” খুব সম্ভবত এই কথাটি আপনি অনেক মানুষের কাছে থেকে শুনেছেন। আবার এটাও সত্য কম রেটিং পাওয়া, বাজে রিভিউ পাওয়া, বক্স অফিসে ফ্লপ সিনেমা কীভাবে দর্শকদের মন পরবর্তীতে জয় করেছে, তার তালিকাও কিন্তু বিশাল।

শিল্পের জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে একজন চিত্রকারের একটি পেইন্টিং, একজন লেখকের একটি বই, একজন পরিচালকের একটি সিনেমা – এসব কিন্তু শিল্পীদের সন্তান মত। আপনি শিল্প এবং যে কোনো ফর্মের শিল্প কে একেবারে উড়িয়ে দিতে পারেন না। আপনাকে অবশ্যই সে ব্যাপারে অত্যন্ত সুবিবেচক হওয়া জরুরী।

যদিও এই সিনেমা শেষের দিকে একজন ব্যক্তির পয়েন্ট অব ভিউ কে খারাপ চোখে দ্যাখে নাই। মানে, একই সিনেমার ব্যাপারে সবার অভিমত এক হবে সেটাও বলছে না।

এই সিনেমার একটি বিশেষ ডায়ালগ হচ্ছে, “টেস্ট বাড়াও।” মানে হচ্ছে, সিনেমা যদি মানুষকে বিনোদন দিয়ে থাকে সেটা কীভাবে বিনোদন দিচ্ছে এর চেক এন্ড ব্যালেন্স বজায় রাখা। উত্তর-সত্যের এই যুগে ভারতীয় সিনেমা যখন ইতিহাস নতুন করে লিখতে শুরু করেছে এবং ফ্লপও খাচ্ছে সেখানে ‘চুপ’ সিনেমা যেন একটি চপেটাখাত।

গুরু দত্তের ক্লাসিক সিনেমা ‘Kaagaz Ke Phool (১৯৫৯)’ কীভাবে উক্ত সময়ে বেশ সমালোচিত ও আলোচিত হলেও ফ্লপের খাতায় নাম লিখিয়েছে সেটা কিন্তু একটি জ্বলন্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে দুলকার সালমানের ‘Chup’ সিনেমায়। এরপর গুরু দত্ত আর কোনো কাজ করেন নি। শুধু তাই নয়, সমালোচনার খপ্পরে পড়ে তিনি তার স্টুডিও পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন।

আরো একটি বিষয় হচ্ছে, ‘Corporatization’। ভারতীয় সিনেমার একটি বিশাল মার্কেট আছে। প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে ভারতের একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রি। এরই সাথে গড়ে উঠেছে একাধিক সিনেমা সমালোচক। এখন বড় বড় নিউজ হাউজ সিনেমা রিভিউ দিয়ে থাকেন।

আমার দেখা মতে, ‘Taran Adarsh’ হচ্ছেন একজন পক্ষপাতদুষ্ট সিনেমা সমালোচক। এছাড়া ব্যক্তিবিশেষ কে বাদ দিলে গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না। একাধিক নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেল এখন সিনেমা রিভিউ করে থাকেন। আর এখানেই চলে টাকার খেল এবং ‘Corporatization’।

যাইহোক, দুলকার সালমান এই সিনেমায় একজন সাইকোপ্যাথ এবং অভিনেত্রী শ্রেয়া ধনোয়ানথারি একজন মুভি সমালোচক হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেছেন। স্ক্রিনপ্লে এবং পাশপাশি পুরনো গানের সাথে অনেক সুন্দর বিন্যাস আপনাকে নিশ্চয় মুগ্ধ করবে।

আমি এই মুভি কে দিচ্ছি ৪ স্টার। কারণ বাকিদের অভিনয় মোটামুটি ঠিক ছিলো। কিন্তু যথার্থ ছিলো না।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×