somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

বিশ্বাস করুন আপনারা এখনো ‘অসহিষ্ণু’ হয়ে পড়েন নি!

০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজকাল বিভিন্ন টকশোতে শুনবেন, “ ‘Intolerance’ খুব বেড়ে যাচ্ছে।” এর বাংলা হচ্ছে, “আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি।” এখন এই সমস্ত টকশোতে পুনরায় লক্ষ্য করবেন যে, কার সম্পর্কে এই বাক্যটি বলা হচ্ছে? কোন কমিউনিটি/দল কে উল্লেখ করা হচ্ছে? তার সুনির্দিষ্ট কোন নাম নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? কার জন্য আমাদের মিডিয়া পাড়ার মাতব্বরেরাও ভয় পাচ্ছেন?

আচ্ছা, দ্রব্যমূল্যের দাম কি সত্যিই বেড়েছে? বাড়লে কত বেড়েছে? বিশ্বাস করুন, পারতপক্ষে কেউ আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে না। এমনকি বর্তমান সব জিনিসপত্রের যা দাম তার যদি দিগুণও হয়ে যায় তবুও মুখ ফুটে অদৌ কেউ কিছু বলবেন বলে আমার তো মনে হয় না।

কেন এমন মনে হচ্ছে, বলতে গেলে কপালে কালো দাগ পড়তে পারে! অথবা ফেসবুকে স্ট্যাটাস দেবার পরেরদিন -ই তার পাল্টা যুক্তি হিসেবে পাকিস্তানের দ্রব্যমূল্যের কি দাম চলছে তার উদাহরণ দেখানো হলেও হতে পারে।

কর্মসংস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটি বিবৃতি দিলেও দিতে পারতেন। উক্ত বিবৃতির উপরে লেখা থাকতো, “দর্শন শিখতে হলে পেট ভরা থাকা জরুরী (জনপ্রিয় প্রবাদ)।” কিন্তু ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নিয়ে এত পরিষ্কার ও ঝকঝকে বিবৃতিতে কেউ কেউ তো বিব্রতও হতে পারেন।

দুটো পয়সা যে লিখে আয় করছে ওতেও যে এক ধরণের ‘ইথিক্স’ থাকে, ওটাও যে এক ধরণের ব্যবসা এবং এক ধরণের ধর্মও বটে তা বেমালুম ভুলে গেলে তো আর চলে না। সেখানেও কড়া শাসনে প্রেস ফ্রিডম অব স্পিচ ইনডেক্সে ১৬২ তম অবস্থানে ১৮০টি দেশের মধ্যে (সূত্র: RSF); আরো টেনে নিচে না নামালে আমরা জাতে উঠতে পারি না।

আমার মত যারা ঘুম প্রিয়, শান্তিপ্রিয়, আরাম প্রিয় এবং বিছানা ছাড়তে প্রায় অবাধ্য তাদের চিন্তার কিছু নেই। কারণ, তাঁদের তো আর বাজারে যেতে হচ্ছে না। অথবা, মোটা মানিব্যাগে মোটা পেট যতদিন সামনের রাস্তা ধরেছে ততদিন ঘুমিয়ে থাকলেও কি বা আসে যায়। আর তো ক'টা দিন! জীবন আর কতবড় এত এত কমপ্লেন করে কমপ্লেন গার্ল/বয় হবার খুব বেশি তাড়াহুড়ো না করলেও তো চলে।

যারা মাঠে আছেন, ঘাটে আছেন, রাস্তায় থাকেন... তাদের কে দু’চারটে ধমক দিলেই তো চুপ হয়ে যায়। ওরা তো আর নীতি নির্ধারণ করে না, ওদের মধ্যে নতুন নতুন আইন বা অনুভূতির বালাই নেই। কিন্তু ওদের পেটে যে ধাক্কা দেওয়া অত্যন্ত সহজ এই সুযোগে সেটা অভিজাত রা জেনে গেছে।

ঠিক যেমন টি জনপ্রিয় নাট্যকার ‘শ্রেনী বৈষম্য’ এর বিরুদ্ধে নাট্যদল গঠন করে কোন এক (রাষ্ট্রের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক) হিরো কে ব্যক্তি আক্রমণ করেন। ঠিক যেমন করে অল্প আয়ের মা ওপারে গিয়ে হয়তো ভাবছেন তার ছেলেটা পড়াশোনা চালিয়ে যাবে কি করে? তার দায়িত্ব কে নেবে?

তাই বলি কি, আপনারা এখনো ‘অসহিষ্ণু’ হয়ে পড়েন নি। এই পরিমাণ সহনশীলতা যদি কবরের রাস্তাও দেখায়, তবুও রমজান মাসে ব্যবসায়ীদের গালি না দিয়ে আরাম করে নিঃসন্দেহে ঘুমিয়ে যাওয়া যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

×