somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

জ্বলছে আগুন বাংলায়, ‘নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু এড়ায় না’

১৭ ই এপ্রিল, ২০২৩ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





গত কিছুদিন ধরে প্রায়শ কোথাও না কোথাও আগুন লাগার ঘটনায় আমরা শুধু বিব্রত-ই নই, লজ্জিত-ই নই, হারাচ্ছি জীবন, হারাচ্ছি মানুষ ও মনুষ্যত্ব। একটি পরিচিত কথা আছে, “নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না।” যদি এক নজরে সমস্ত ঘটনা দেখা যায় তাহলে হতেও পারে এই সমস্ত বিষয়ে আমাদের আরো সচেতন হবার প্রয়োজন আছে বলে মনে হতেও পারে। হাজারো মানুষের কান্না আমাদের হৃদয় কে ব্যথিত করলে করতেও পারে। এই অনুচ্ছেদে আমি চেষ্টা করেছি সাম্প্রতিক সময়ে যে যে স্থানে আগুন লেগেছে এবং যা যা ক্ষতি হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবার।


১. সায়েন্স ল্যাবে আগুন

গত ৫ মার্চ রাজধানীর সায়েন্স ল্যাবের বসুন্ধরা গলিতে একটি ভবনে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লাগে। সেদিন (রোববার) সকাল ১০টা ৫২ মিনিটের দিকে এ আগুন লাগে। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় ‘ফায়ার ডিফেন্স অধিদপ্তর’ সূত্র থেকে। এই আগুন নেভানোর জন্য মোট চারটি ইউনিট কাজ করেছে।

প্রথম আলো পত্রিকার সূত্র থেকে জানা যায়, সায়েন্স ল্যাবের কাছে ওরিয়েন্টাল লগ কেবিনের বাসিন্দা জাহারাত জাহান বলেন, তিনি প্রথম বিকট একটি শব্দ শুনতে পান। তিনি ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। পরে বারান্দায় গিয়ে দেখেন চারপাশ শুধু ধোয়া আর ধোয়া। তিনি সন্তানদের নিয়ে নিচে নেমে যান। ভবনের অন্য বাসিন্দাদেরও নিচে নামিয়ে খোলা জায়গায় রাখা হয়।

বিস্ফোরণের কারণে ঘটা এই দূর্ঘটনায় দগ্ধ সাত জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।


২. বঙ্গবাজারে আগুন

গত ৪ এপ্রিল (মঙ্গলবার) আমরা আরো একটি ভয়াবহ আগুন দেখতে পাই ‘বঙ্গবাজার’ এ। এই আগুনের ভয়াবহতা এত বেশি ছিলো যে, পুরো বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে গেছে। ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভোর ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মোট ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। উল্লেখ্য, এই আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল পর্যন্ত যোগ দিয়েছিলেন।

প্রায় সাড়ে ৬ ঘন্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে এই আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে সব। ঈদ উপলক্ষে বাজারের প্রত্যেক দোকানদার অনেক কাপড় কিনেছিলেন। কিন্তু সেসব মালের/কাপড়ের এক সূতোও বাঁচানো সম্ভব হয় নি। অনেকেই তো পথে বসে গেছেন। তাদের আর্তনাদ সময়ের সাথে সাথে চাপা পড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে এবং স্পষ্টত আমরা ভুলে যাচ্ছি বা গেছি।


৩. নিউ সুপার মার্কেটে আগুন

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। এখানে ফায়ার সার্ভিসের মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।

এই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ৩০ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মকর্তা, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন, স্কাউট একজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।

এখানেও আমরা ব্যবসায়ীদের আর্তনাদ আমরা লক্ষ্য করেছি, করছি। বঙ্গবাজার এবং নিউ সুপার মার্কেটে আগুন লাগার বিষয়ে বেশ কিছু মিলও লক্ষ্য করা যায়। আমরা ঠিক জানিনা এই সকল দূর্ঘটনার আসল কারণ কি? সূত্র কি?


পরিশেষ

সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি যে অভিযোগ রয়েছে সেটা নিয়ে। যে অভিযোগ পাওয়া যাচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজনীয় আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্র পর্যন্ত নেই। সে আগুন নেভানোর চেষ্টা করেই বা কি লাভ যে আগুনে সব পুড়িয়ে ছাই হয়ে যায়? অনেক মানুষ সর্বহারা হয়ে যায়? এই সমস্ত প্রশ্ন/বিষয় আপনার-আমার মনে শুধু ঘুরছে না, আমরা এই সমস্ত ভয়ানক দূর্ঘটনায় প্রচন্ডভাবে আহত।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৩ ভোর ৬:৫০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×