somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি. বিকেল
আমি মেহেদি হাসান, মি. বিকেল নামে পরিচিত। আমি একজন লেখক, অভিনেতা, সমাজকর্মী, রেডিও জকি, ওয়েব ও অ্যাপ ডেভেলপার, সম্পাদক, উপস্থাপক, রক্তদাতা, এবং নাট্য পরিচালক। মাইক্রোসফটে ডেভেলপার হিসেবে কর্মরত এবং গল্প বলা আমার প্রধান পরিচয়।

সময়ের সাথে না বদলানোর গল্প: নকিয়ার ইতিহাস আমাদের যা শেখার

২৫ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যা একদা একসময় খুবই প্রাসঙ্গিক ছিলো তা পরবর্তীতে পুরোপুরি অপ্রাসঙ্গিক পর্যন্ত হয়ে যেতে পারে। সময় বদলায়, মানুষ বদলায়, চেনা পৃথিবী তার রঙ পাল্টায়। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে ক্ষয়ে যেতে যেতে একদিন নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে অসময়ের দশ ফোঁড়।

কথা বলছিলাম আমাদের সবার পরিচিত ‘নকিয়া (Nokia)’ মুঠোফোন নিয়ে। নকিয়ার টেলিকম যাত্রা ১৯৬০ সালে, ফিনল্যান্ডে। ১৯৯৪ সালে নকিয়ার ‘নকিয়া ২১০০’ সিরিজ লঞ্চ করে; যার রিংটোন ‘গ্রান ভালস’ ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রিংটোনে পরিণত হয়। এই সিরিজ ২০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়। ১৯৯৮ সালে নকিয়া বিশ্বের শীর্ষ মোবাইল প্রস্তুতকারকে পরিণত হয়। ১৯৯৬-২০০১ সালের মধ্যে তাদের মুনাফা ৬.৫ বিলিয়ন ইউরো থেকে বেড়ে ৩১ বিলিয়ন ইউরো হয়।

২০১০ সালে তাদের স্মার্টফোন বাজারে শেয়ার ছিল ৩৩.১% (১০০ মিলিয়ন ইউনিট বিক্রি), যেখানে অ্যাপলের বিক্রি ছিল ৪৭.৫ মিলিয়ন এবং স্যামসাংয়ের মাত্র ২৩ মিলিয়ন ইউনিট।

১. নকিয়া ১১০০ (২০০৩): ২৫০ মিলিয়ন ইউনিট বিক্রি। ইতিহাসের সর্বাধিক বিক্রিত মোবাইল।
২. নকিয়া ১১১০: ২৪৮ মিলিয়ন ইউনিট বিক্রি। এছাড়া নকিয়া মুঠোফোনের বিখ্যাত ‘স্নেক (Snake) গেম’ (১৯৯৭) যা ৩৫০ মিলিয়ন ডিভাইসে ইনস্টল করা ছিলো।

কিন্তু নকিয়া টাচস্ক্রিন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গ্রহণে বিলম্ব করে। ২০১১ সালে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ব্যবহারের সিদ্ধান্ত নেয়, যা বাজারে প্রায় পুরোপুরি ব্যর্থ হয়। ২০১৩ সালে মাইক্রোসফট ৭.১৭ বিলিয়ন ডলারে নকিয়ার মোবাইল বিভাগ কিনে নেয়, যার ফলে নকিয়ার শেয়ারের মূল্য ৪০ ডলার থেকে মাত্র ২ ডলারে নেমে আসে।

বর্তমানের নকিয়া স্মার্টফোনের দশা আমাদের সবারই কমবেশি জানা আছে। নকিয়া কোম্পানি এক হিসেবে স্মার্টফোন বাজারে আজও প্রাসঙ্গিক কিন্তু সেরা দশ স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানির মধ্যেও আর নাই। গত ৬০ বছরের চিরচেনা নকিয়ার লোগো পরিবর্তন দেখে সবাই আশা নিয়ে ছিলো যে, নকিয়া দুর্দান্ত একটি কামব্যাক দিতে পারে। কিন্তু স্মার্টফোন সম্পর্কে সামান্যতম যার জানাশোনা আছে তিনি আজও আপনাকে নকিয়া স্মার্টফোন ক্রয়ের পরামর্শ দিতে পারছেন না।

আর নকিয়ার সেই অতীত গৌরব! না, পুনরায় ফিরে পাওয়া টেকনিক্যালি তো আর সম্ভব বলে মনে হয় না।

অনেক স্মৃতি বিজড়িত এই নকিয়া কোম্পানি আজ তার গ্রাহকদের জন্য হতাশার একটি নাম। নতুন লোগো আর অতীত গৌরব ছাড়া নকিয়া টেলিকমের কাছে তেমন নতুন কিছুই আর অফার করার মত নাই। অবশ্য আজও নকিয়া মুঠোফোন চালু করলে লেখা ওঠে, “Nokia - Connecting People”।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×