somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানদের সুন্দর অর্থপূর্ণ নাম রাখা উচিত

২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে-
“হযরত আবূ দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ক্বিয়ামতের দিন তোমাদেরকে
তোমাদের এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা তোমাদের সর্বোত্তম নাম রাখবে।”
(আহমদ, আবূ দাঊদ, মিশকাত)

মূলতঃ নাম হচ্ছে মনোভাব এর বহিঃপ্রকাশ। প্রচ্ছন্ন মনটির বহিরাবরণ। নাম ব্যক্তির উপর বিশেষ প্রভাব বিস্তার করে। মানুষ তার নামের সৌন্দর্য্য, কদর্যতা, মর্যাদা, অমর্যাদা, নম্রতা ও কাঠিন্যতা দ্বারা অবশ্যই প্রভাবিত হয়। ছহিবে আসমা উল হুসনা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের বিভিন্ন নাম রাখতেন এবং অপছন্দনীয় নাম পরিবর্তন করে সর্বোত্তম নাম রাখতেন। এ প্রসঙ্গে হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে-
“উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বর্ণনা করেন, হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুৎসিত নাম পরিবর্তন করে রাখতেন।” (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)

অর্থাৎ কারো নাম কুৎসিত বা মন্দ অর্থবোধক হলে অথবা সেটা থেকে কোন নৈরাশ্যজনক অর্থ প্রকাশের অবকাশ থাকলে রহমতুল্লিল আলামীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে নাম পরিবর্তন করে ভাল অর্থবোধক নাম রাখতেন। যেমন এ প্রসঙ্গে হাদীছ শরীফ-এ বর্ণিত আছে-
“প্রখ্যাত তাবিয়ী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি বলেন, আখিরী রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দাদাকে তার ‘হাযন’ (কঠোর শক্ত) নাম পরিবর্তন করে ‘সাহল’ রাখতে বললেন। কিন্তু আমার দাদা এরূপ করতে অসম্মতি প্রকাশ করলেন। যার ফলে পরবর্তীতে এ নামের দূর্ভাগ্যজনক প্রতিক্রিয়ায় আমাদের পরিবারে সর্বদা দুঃখ-দৈন্যতা লেগেই রইল।” (বুখারী শরীফ, মিশকাত শরীফ)

হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ তাঁদের নবজাত সন্তানকে দোয়া-বরকত লাভের জন্য হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খিদমতে নিয়ে আসতেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদেরকে তাহনীক করতেন এবং দোয়া করতেন। এ প্রসঙ্গে হাদীছ শরীফ-এ উল্লেখ রয়েছে-
“হযরত সাহল ইবনে সায়াদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, মুনযির ইবনে আবূ উসাইদ যখন ভূমিষ্ট হলেন তখন তাঁকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট আনা হলো। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে নিজের উরু মুবারকের উপর রাখলেন এবং জিজ্ঞেস করলেন, “তাঁর নাম কি? উত্তরদাতা বললেন, ‘অমুক’। তখন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘না’ বরং তাঁর নাম ‘মুনযির’। অর্থাৎ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যক্ত নামটি পছন্দ করলেন না এবং বললেন, তোমাদের এ নাম রাখা ঠিক হয়নি। বরং আমি তাঁর নাম রাখলাম ‘মুনযির’। (বুখারী শরীফ, মিশকাত শরীফ)

অন্য হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে-
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা বলেন, হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর ‘আছিয়া’ নামে এক কন্যা ছিলো। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নাম পরিবর্তন করে ‘জামিলা’ রাখলেন। (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)

মহান রব্বুল আলামীন আল্লাহ পাক আমাদেরকে সুন্দর অর্থপূর্ণ নাম রাখার তাওফিক দান করুন। আর যদি নাম বিকৃত অর্থপূর্ণ হয়েই যায় তবে আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নতের সূক্ষাতিসূক্ষ্ম-পূঙ্খানুপূঙ্খ অনুসরণ-অনুকরণে পরিবর্তন করে সুন্দর অর্থপূর্ণ নাম রাখার তাওফিক দান করুন। (আমীন)
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×