এটা কোনো গান? একে কি মানুষ গান বলে ? যে গান থেকে কান আর মনকে অন্য দিকে সরানোর জন্য মানুষ হাঁসফাঁস করে সে গানের শিল্পীর কি আত্মহত্যা করা উচিত নয়?
গতকাল অফিস থেকে ফেরার পথে গাড়িতে ড্রাইভার এফ.এম রেডিও ছাড়ল। প্যাঁচপ্যাঁচে গলায় (নারী) জকি ঘোষনা করল, হাবিবের যাদু গানটা। ভালোই লাগছিলো। কিন্তু জকির মনে হয় ভালো লাগে নাই, তাই গান শেষের আগেই সে আবার উদয় হলো আর ঘোষনা করল আরেকটি যাদু গানের।
এতোদিন জানতাম গান বেসুরো হয় , মিউজিক ও যে বেসুরো হয় তা টের পেলাম তখন। আর গানের কি কথা ! "পাগলা বাবা কর কিছু, যাদু করেছে ছু মন্তর ছু"। সাথে সাথে টের পেলাম হার্টের একটা বিট মিস হোলো। চোখ কান বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করলাম। কিন্তু গায়িকার প্রচেষ্টা আরো প্রবল। সে গান শুনিয়ে ই ছাড়বে। সর্বশক্তি দিয়ে সে চিৎকার করে যেতে লাগল। আমার দম যায় যায় অবস্থা। দেখি আমার অন্য কলিগদের কেউ কেউ বেশ উপভোগ করছে। এর মাঝখানে আরেকটি লাইন ও আমার কানে গেলো " যাদুকর বড় শয়তান, দড়ি ধরে মারে টান।" কি গান !!!!!!!!!!!!
শেষে যখন আমার অবস্থা সত্যি ই খারাপ, তখন মনে হয় জকির দয়া হোলো, সে গান টা শেষ হবার একটু আগেই থামিয়ে দিলো। শুরু হলো "একদা টুটুল ও পুতুল নদীর ধারে বসিয়া ছিলো............পুতুল বলিল, সখা, কিভাবে বুঝিলে আমার নৌকা ভ্রমনের সাধ জাগিয়াছে?"
মনে মনে জকি কে আমিও ঔ কথাই বলিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


