ব্যাচেলর জীবনের সব থেকে বড় কষ্ট কি জানো ?
একা একা ভাত খাওয়া। তুমি ভাত খাচ্ছো অথচ তোমার পাশে দাড়িয়ে কথা বলার মত কেউ নেই !
কেউ তোমার জন্য না খেয়ে বসে নেই ! কেউ তোমার দিকে তাকিয়ে হাসি মুখে বলবে না " বাবা আর একটু নে " বা কেউ তোমার দিকে তাকিয়ে অসহায় সুরে বলবে না '' ঝালটা কি একটু বেশী হয়েছে ? '' সেই কণ্ঠের মিষ্টিতে হয়ত ঝালটা একটু কমে যেত। অখাদ্য মুখে নিয়ে হয়ত বলতে '' বেশ চমৎকার হয়েছে।''
বুয়ার হাতের জঘন্য রান্না ক্যোঁৎ করে যখন গিলে ফেলো তখন ভাতের সাথে কিছু দুঃখও যায় ! সেই দুঃখ, অপ্রাপ্তি পেটে না গিয়ে মস্তিষ্কে যায়।
মস্তিষ্ক তখন তোমাকে মনে করিয়ে দেয় '' কি যেন নেই ! কি যেন নেই !'' না থাকার অভিমান বড় তীব্র হয়।
সেই তীব্রতার উৎস জীর্ণতায় মোড়ানো একটা জীবন যার আধটা খেয়েছে
একাকীত্ব ...!!!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



