বাংলাদেশের ম্যাচ বাকি আরো তিনটি। তিন ম্যাচে তাদের পয়েন্ট দুই। নেট রানরেট -১.৭৬৪। এ অবস্থায় কোয়ার্টার ফাইনাল খেলতে হলে কিছু যদির উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে। যদি বাংলাদেশ আগামী তিনটি ম্যাচেই জয়ী হয় তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বলা যায়। যদি দুটোতে জেতে তবে দেখতে হবে অন্য দলগুলো কি অবস্থায় আছে। এখন গ্রুপে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। নেট রানরেট +২.৭৬৩। ওয়েস্ট ইন্ডিজেরও সমান পয়েন্ট। তবে ম্যাচ একটি বেশি এবং নেট রানরেট +২.৬৬৭। তৃতীয় অবস্থানে ভারত। দুই ম্যাচে ৩ পয়েন্ট। নেট রানরেট +০.৮৭০। চতুর্থ অবস্থানে ইংল্যান্ড। তিন ম্যাচে তিন পয়েন্ট। নেট রান রেট +.০৩৫। বাংলাদেশ যদি দুটো ম্যাচ জেতে তবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ব্যর্থতাও কামনা করতে হবে। আপাতত ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিরাপদ ধরা যায়। ধরে নেয়া যায় নেদারল্যান্ড কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকতে পারবে না। এখন বাংলাদেশের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড, নেদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যেহেতু অন্তত দুটো ম্যচ জিততেই হবে সেহেতু নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়টা ধরে নিই। বাকি থাকলো ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা। যেহেতু দক্ষিণ আফ্রিকাকে আপাতত নিরাপদ ধরা হচ্ছে সেহেতু ইংল্যান্ডকেই বাংলাদেশের টার্গেটে নিতে হবে। ইংল্যান্ডকে হারতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। ওদিকে যদি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় এবং ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় তবে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ -এ তিন দলের মধ্যে নেট রানরেটের বিষয়টি বড় হয়ে দাঁড়াবে। বাংলাদেশকে তাই নেদারল্যান্ডের বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে হারতেও হবে বড় ব্যবধানে। তাই, সুযোগ থাকছে বাংলদেশের। জটিল হিসাব-নিকাশের মধ্যে পড়ে গেছে সম্ভাবনা। তবে, বাংলাদেশ যদি আগামী তিন ম্যাচের দুটোতে হেরে বসে তবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বার উন্মোচিত হয়ে যাবে। আর আয়ারল্যান্ড যদি আরেকটি বড় দলকে হারিয়ে দেয় সুযোগ এসে যাবে তাদেরও।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।