দশম বিশ্বকাপ খেলছে ১৪টি দল। ৭টি করে দল দুই গ্রুপে বিভক্ত। কোয়ার্টার ফইনাল খেলবে ৮টি দল। প্রতি গ্রুপ থেকে ৪টি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য প্রতি গ্রুপে বরাদ্দ আছে ৪টি করে দরজা। এই ৪টি দরজার যে কোনোটি দিয়ে যে কোনো দল ঢুকে যেতে পারে কোয়ার্টার ফাইনালের জগতে। ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া যথাক্রমে এক, দুই, তিন ও চার নম্বর দরজাটি দখল করে আছে। যে দরজা দিয়েই হোক এ চারটি দলই কোয়ার্টার ফাইনালে যাচ্ছে এটা নিশ্চিত। কিন্তু তালগোল পেকে আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ যথাক্রমে এক, দুই, তিন ও চার নম্বর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর ইংল্যান্ড প্রতিটি দরজার আশেপাশে ঘুরঘুর করছে যে কোনো একটি দরজা দখল করার জন্য। বেশ কিছু হিসাব আছে এই গ্রুপে। আপাতত দক্ষিণ আফ্রিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। বাংলাদেশের কোয়ার্টার ফইনাল সহজ হয়ে যাবে যদি আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হেরে যায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ তো বটেই বাকি তিনটি দলেরও রাস্তা পরিষ্কার। হিসাব থাকবে শুধু কে কোন দরজা দিয়ে কোয়ার্টার ফাইনালে ঢোকে। ইংল্যান্ড যদি জিতেও যায় তবুও সুযোগ থাকছে বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটি দরজা তাদের জন্য পরিষ্কার হয়ে যাবে। ওদিকে ইংল্যান্ডের কাছে হেরে যদি ওয়েস্ট ইন্ডিজ আবার ভারতকে হারিয়ে দেয় তবে ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফইনাল নিশ্চিত এবং ভারত ও ইংল্যান্ডের ভাগ্য ঝুলে যাবে। নেট রানরেটের হিসাব দেখতে হবে তখন। এই মুহূর্তে নেট রানরেটে এগিয়ে আছে ভারত। বাংলাদেশ যদি আবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় এবং আজ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতে যায় তবে বাংলাদেশের বিশ্বকাপ গ্রুপ পর্বেই শেষ। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে হারার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও বাকি দুম্যাচে হেরে যায় তবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে নেট রানরেটের হিসাব করতে হবে। এবং এই হিসাবে বাংলাদেশের কোর্য়াটার ফইনালের কোনো সম্ভাবনা নেই। আবার বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার সঙ্গে জেতে এবং ওয়েস্ট ইন্ডিজ বাকি দুম্যচেই হেরে যায় তবে গ্রুপ পর্বেই শেষ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ। যদিও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আজই অনেকটা পরিষ্কার করে দেবে ‘বি’ গ্রুপের হিসাব তবুও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ইংল্যান্ড আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে সেটা বাংলাদেশের জন্য উল্লাসের উপলক্ষ হলেও পুরো দেশবাসী চায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টাইগাররা টাইগারের বেশে কোয়ার্টার ফাইনালে যাক।
টাইগাররা টাইগারের বেশে কোয়ার্টার ফাইনালে যাক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।