তুমি কি আমার বন্ধু হবে?
আমার রাগ-দুঃখের সঙ্গি হবে?
বেলা শেষে অভিমানী ঢঙ্গি হবে?
পারবি কি তুই রাখতে আমার মনের খবর!
রাগের বেলায় পারবি কি তুই ধরতে সবর!
হাসির ক্ষণে পারবি কি তুই হাসতে জবর!
তাহলে আর দেরী কেন!
হাতটা এবার বাড়াও তবে,
এই, তুমি কি আমার বন্ধু হবে!
তোর জন্য হবো কবি
তোর জন্য করবো সবি
হবো যে তোর মনের রবি।
তোর মন খারাপের বিষ হবো
খুশির সময় পাশেই রব
এই মনটাই যে হবে তব।
্তবে রে ভাই দেরী কেন!
হাতটা এবার বাড়াও তবে,
এই, তুমি কি আমার বন্ধু হবে!
বিঃদ্রঃ তুই-তুমির মিশ্রণ ইচ্ছাৃত। কারণটা সচেতন পাঠক সমীপেই...
১১ঃ৩৫, ০৬/০৩/২০১৮
মুহসিন
ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



