somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম
আমার ব্যাপারে জানতে চান ?লিখা শুরু করলে তো অনেক কিছুই লিখতে হবে।সংক্ষেপে শুধু এটা জেনে রাখুন, আমি একজন 'বইপোকা'।জ্বি, আমি খুব বেশি অধ্যয়ন করি।লিখতে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই।এ জন্যেই ব্লগে আমার আগমন।ধন্যবাদ।

অপূর্ণ পূর্ণতা:অসমাপ্ত সমাপ্তি

০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন পেরিয়ে গেছে অনেক।
আমরাও সহ্য করতে শিখেছি অনেক কিছু।
আলেয়ার আঁচলে মুখ গুজে বেচে থাকার মত মানুষের সংখ্যা আজ বেড়ে গেছে বহুগুন !!
বহুগুন !!
জানি না কতদিন আকাশের ঐ চাঁদটার দিকে তাকিয়ে ছিলাম।
কল্পনার ডানায় ভর করে হারিয়ে গিয়েছিলাম বহুদূর।
কোনো এক রূপকথার দেশে।
যেখানে আইন ছিল,শাসন ছিল,সৎ মানুষ ছিল।
বইতে পড়া সেই সিংহপুরুষেরা ছিল।
না!!!
বইতে পড়া সেই সিংহপুরুষেরা আজ আর নেই।
আজ আছে শুধু মীর জাফরের প্রেতাত্নারা।
ওরা আজ আমাদের ডুবিয়ে রেখেছে মিথ্যা স্বপ্নের ঘোরে।
ওরাই অসাম্প্রদায়িকতার মিথ্যা বুলিতে ভুলিয়ে রেখেছে আমাদের আর কৌশলে আমাদের কলজে ছিড়ে চিবিয়ে যাচ্ছেই অবলীলায়।
আমরা সেটা আজও টের পাচ্ছিনা।
পাবো কিভাবে?
আমরা যে আজ অনুভূতিহীন!!!
আমাদের গলায় লাগানো দড়িটা যেদিকে টেনে নিয়ে যাচ্ছে, আমরাও ছুটে চলেছি সেদিকেই।
আমাদের আজ কোনদিকেই ভ্রুক্ষেপ নেই।
যে ছেলেটা কুঞ্চিত কপালে স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে ছিল,তার কাছে কখনো জানতে চেয়েছ, কি ভাবছে সে ?
কখনো ভেবেছ,কিইবা ভাবা উচিৎ তার?
ওর কথা বাদ দাও, তোমার নিজেরই বা দায়িত্ব কি, সেটা ভেবেছ কখনো?
নাকি দিনশেষে কতিপয় অর্থহীন কবিতার বই নিয়ে পড়ে ছিলে তুমি আর মুচকি হেসে বলেছিলে, "আমি অন্ধকারে বদ্ধমূল, আলোর দিকে উঠছি"
কখনো কি ভেবে দেখেছিলে আলো পাবার ঐ অমূল্য পথটার দিকে তাকিয়ে,যেটাকে তুমি খুব সুন্দর করে শেলফে সাজিয়ে রেখেছ, একটা নির্দিষ্ট মাসে শুধু আবৃত্তি করার জন্য?

তা করবে কি করে !!!
তোমার তথাকথিত অসাম্প্রদায়িকতা যে তোমাকে অন্ধ করে রেখেছে!!
তোমার আশেপাশে ঘিরে আছে যে শুধু আধারের যাত্রীরা !
তোমার অজ্ঞতাকে কাজে লাগিয়ে ওরা তোমাকেই অপমান করে চলেছে সর্বদা,এমনকি কখনো কখনো তুমি নিজেও অপমান করছো নিজেকে, কিন্তু, তুমি তা টেরও পাও না !!!
তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য কি জানো?
তোমরা হয় বুঝনা, না হয় বুঝেও না বুঝার ভান করো..
আর আমরা বুঝেও দাঁত চেপে সহ্য করে যাই সবকিছু..
আমাদের রক্ত টগবগ করে উঠলেও আমরা কিছুই করিনা..
তোমরা ভাবো, আমরা মরে গেছি !!
আমাদের নিয়ে তোমাদের ঠাট্টার শেষ নেই।
ঠাট্টা করবে নাই বা কেন ??
আমরা যে জীবিত থেকেও আজ মৃত!!
হাজার দিক চিন্তা করে যে আমাদের চলতে হয়।
তোমাদের ঘুনে ধরা স্মার্টনেসের ধরেকাছেও যে আমরা যেতে পারি না।
যেতে চাইও না ।
আমি হারিয়ে যেতে ভালবাসি।
হয়ত হারিয়ে যাবোও একদিন।
সেদিন কেউ আর আমার কথা শুনে মুখ ফিরিয়ে নেবেনা।
বলবে না, এ তোমার আকাশ কুসুম স্বপ্ন, যা মাটি চাপা পড়েছে সেই হাজার বছর আগে।
হ্যা, যাবই তো !!!
হয়ত একদিন হুট করে চলে যাবো !!!
কেউ টেরই পাবে না !!
বুঝবেও না, কে ছিল আর কে নেই !!!
হয়ত আকাশের ঐ চাঁদটার দিকে তাকিয়ে আর স্বপ্ন দেখা হবে না !!
কারণ আমি থাকবই আমার স্বপ্নের দেশে।
হয়ত,আর নি:শ্বাস নেয়া হবে না এ পৃথিবীর দুষিত বাতাসে।
হয়ত, প্রিয় মানুষটিকে না বলা কথাগুলো অব্যক্তই থেকে যাবে।
ঘুর্নাক্ষরেও কেউ জানবেনা সেগুলো।
হয়ত.....
আরও অনেক কিছুই ঘটবে।
কিন্তু সেগুলোর নীরব সাক্ষী হতে হবে না আমায়।
আজ এই মুহুর্তে কেন জানি 'কবর' কবিতাটা খুব মনে পড়ছে।
খুউব….
"ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।
মজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর,
মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর
"
কত দূর ???
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×