সোহাগের বজরায় ভেসে যাচ্ছে কলমিশাকের কাচ্চাবাচ্চা, রোদ উঠেবে যেদিকে
সেদিকে ভেসে ভেসে যাচ্ছে আমপাতা কাঁঠালপাতারাও।
তাদের বাবা-মা ঘাটে দাঁড়িয়ে হাত নাড়ছে, পাড়া-প্রতিবেশিও এমনি এমনি
দাঁড়িয়ে আছে, কেউ কেউ গোপনে মাটির দিকে তাকিয়ে চোখ মুছে
চলে যাওয়া দেখছে।
দূরে ইটভাটার কুণ্ডুলিপাকানো ধোয়ার সাথে উড়ছে শহরতলির
কুচকানো মেঘ আর সারিসারি বাড়িগুলি থেকে অট্টহাসির ধ্বনি উড়ে উড়ে
মিশে যাচ্ছে মেঘেদের নদে।
কলমিশাকের বাচ্চারা আর আমপাতা কাঁঠালপাতারাও ওইখানে যাবে।
এইরকম এক যাত্রাপথের মাঝখানে
ঢোলকলমির ছায়ারা দাঁড়াতে চাচ্ছে। কিন্তু, বুদ্ধিজীবীদের ঠ্যালায় কোথাও
জায়গা পাচ্ছে না তারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


