somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালন ফকিরের গান নিয়ে সাদাসিধে কথা

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম পর্ব

লালন ফকির। এই নাম কারো অজানা নয় এখন। আমার কাছে লালন ফকির পুরোপুরি চেনা না। অর্ধ চেনা। তাঁর পুরো অবয়ব আমি আমার চেতনার রঙে দেখতে পারিনা, দেখার চোখ আমার অর্ধকানা। কিভাবে লালনকে দেখবো - অর্ধকানা চোখে - তাই ভাবি। আমার ভাবনার সব জায়গা জুড়ে লালন নাই কেনো? এইটা লালন ফকিরের কোন কারসাজি নাকি? ভাবি, আমি এই নিয়ে। তাঁর জন্মবৃত্তান্ত নিয়ে ঠুলিপরা চশমারা দিস্তার পর দিস্তা কাগজ শেষ করছে, আমার করুণা হয় তাদের জন্য। অর্ধকানা যদিও, তবু ঠুলিপরা চশমার ভিতর দিয়ে লালনকে দেখা সম্ভব নয়। এই আমি ভাবি।

তাঁর গানই আমার কাছে মুখ্য। তাঁর গানের ভিতর দিয়ে তাকে অবলোকন করা জরুরি। বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে তাকে স্থাপন করতে হবে তাঁর গানে জলমগ্ন হয়ে। গানের ভিতর দিয়ে জীবনকে কি দেখা যায়, সমাজকে কি অবলোকন করা যায়? সমাজের মানুষকে কি পড়তে পারা যায়? আমি লালনের গান নিয়ে যখন ভাবি তখন মনে হয় লালনের গানের ভিতর দিয়ে এসব করা যায়। খুব সহজ নয় তা। কিন্তু তা করা যায়। এজন্য সে মুসলমান না হিন্দু, কোন পরিবারে, কোন পরিবেশে তাঁর জন্ম তা জানার কোন দরকার হয়না।

লালন ফকিরের প্রতিভা ছিল প্রকৃতির মতো। সবুজ। ঘাসের ডগায় বৃষ্টির পানিতে ভিজে ওঠা রোদের মতো তাঁর প্রতিভার স্ফূরণ তাঁর গানে গানে আমরা পাই। সে যে গান বেঁধেছেন তার বিষয়-মাহাত্ম অনন্য, ভাষার সাবলীলতা সকল মানুষের অন্তরে সুরের এক মহাজাগরণ তোলে, তাঁর প্রকাশভঙ্গির সুড়ঙ্গে আমাদের জীবনবোধের অন্ধকার চিরে চিরে যেন আমাদের প্রাকৃতরূপকে উপলব্ধি করতে পারি। আমার তাই মনে হয়। তাঁর গান সকল শ্রেণির মানুষকে আকৃষ্ট করতে পারে এর কারণ লালন ফকিরের ভাষা আমাদের নিকটের ঘ্রাণে লেপটে আছে।

আমার প্রিয় একটি গান তুলে দিচ্ছি

এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি।
কারও কথা কেউ বলে না, আমি একা হই কলঙ্কী।।
অনেকেতে প্রেম করে
এমন দশা ঘটে কারে
গঞ্জনা দেয় ঘরে পরে
শ্যামের পদে দিয়ে আঁখি।।
তলে তলে তল গোজা খায়
লোকের কাছে সতী বলায়
এমন সৎ অনেক পাওয়া যায়
সদয় যে হয় সেই পাতকী।।
অনুরাগী রসিক হলে
সে কি ডরায় কুল নাশিলে
লালন বলে, ফুটকি খেলে
ঘোমটা দেয় আর চায় আড়চোখী।।

এই গানটা বহু জায়গায় গেয়েছি। আমার মতো করে। গাওয়ার সময় আমি টের পেয়েছি যে আমার শরীরের ভিতর এক অনন্য হাওয়ার ঝাপটা এসে লাগছে। আমি সেই ঝাপটায় মিশে যাচ্ছি। জীবনের এক গহীন জঙ্গলে যেন আমি মিনতির সকল অর্ঘ্যের সামনে খুলে খুলে পড়ছি...

হাততালির শব্দ আমি শুনতে পাচ্ছি না...

চলবে...


১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×