কোমল হাতের কাছে রোদ হয়ে চুপ মেরে থাকতে চেয়ে সরে এসেছে
অবুঝ বালকের চোখ-ভরা রাতের তারা, শরীর থেকে আলোর পর্দা
সরাতে সরাতে খুব কাছে এসে ফিরে গেছে;
কেউ টের পাইনি দরোজা খুলে একে একে উড়িয়ে দিয়েছে মৌনতার
সিঁদুর উঠা পথের মুছে যাওয়া অবাক চিহ্ন, ঘ্রাণলুপ্ত গ্রীবার দিগন্তে
তবু ফিরে ফিরে যায় শিশুমন, গুপ্ত নেশা
উৎখাত হওয়া তৃষ্ণা ঢেলে মাটিতে গড়ে তোলে কুমোরের শাদা কঙ্কাল
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




