মন চুয়ানিতে ভেসে যায়, প্লেটে প্লেটে কাবাবের গন্ধ ওড়ে।
চুলখোপা মেঘে
কালো শরীরের থোকা থোকা মাংশফুল
পায়রা পালকের নিচে আয়নায় মুখের
মুখোশ খুলে দাগ দেখে চিনে নেয় সুনিপুণ ব্যগ্র হাতের তালু
সমস্বরে দেয়ালের গান
ভেদ করে কুয়াশার মেয়েরা ছেলেরা গেয়ে ওঠে
না জানি তার অকুল পানির
তল কিনারা
মোহের ভাড়ে মুগুর দেহে
বয় সাহারা..
শুনশান বাতাস থামলে মধ্যবিত্ত গাছের গুড়ির ভিতর ঢুকে
পড়ছে ঝাঁকে ঝাঁকে মেরুন রঙের টাই
বাজিহারা লোকেরা বাড়ি ফিরছে
হাতখালি
ময়লা জামার বডিগুলি শুয়ে আছে, জড়োসড়ো
চোখ মেলে কাকে দেখছি আমি?
কাকে আপন ফলের মত ভোগ করতে গিয়ে পাখি রান্নার ভাঁপে
নিজের মগজ উথলে উঠতে দেখি?
হুর -পরীদের গোলাপী বসনে
উড়ে গেলে মেঘেদের ডানা, কাকে তুমি পরাণ বিলিয়ে দাও?
হরেক রকম তামাশার গাছে শহর ভরে উঠলে
ফ্লাটবাড়ির ছাদের প’রে জন্ম নেয় বনসাই, আর ঋতুবদলের
আঙুলগুলো বনভোজনের তাঁবু ছেড়ে
একাকী রোদ পোহায়
ভাঙা কাচে হাত কেটে যাওয়া মায়েরা দুধের প্যাকেটে ঢোকে
সন্ধ্যার সংবেদনশীল আলনায় নিরব পতন দৃশ্যে
দূর থেকে ছুটে আসে বন্ধনের তীক্ষ্ণতীরাবেগের ঘোড়াগুলি
ভোমর গুঞ্জন দেহ ছেড়ে যেওনা মন-চুয়ানি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


