পাতার তরণি ভেসে যায় দুকুল ছাপিয়ে ওঠে মুগ্ধতায়
মরা শেকড়ের ঘ্রাণে কাছের মানুষেরা টুকরো কাচের ভিতর ছায়া ফেলে
দুলে ওঠে ঘড়ির কাঁটায়,
অতৃপ্ত বধির জনসঙ্গমের মহূর্তগুলি স্তূপ করে রাখি ঘুমহীন বারান্দায়
ফাঁকা পড়ে থাকা সাঁকোগুলো পার হতে গিয়ে যারা ভুলে গেছে
কৌমগান, তাদের অন্তর জমিনে
জন্ম নেওয়া শহরের আঁকাবাঁকা রাস্তাগুলো দুমড়ানো ঢেউ
তার মধ্যে অসংখ্য চতুর মানুষেরা খুলির আকাশে
উড়তেছে
চকচকা মুখোশের পর মুখোশে ভরে উঠছে চারিদিক, পাতার তরণি
আর সাঁকোগুলো মিশে যাচ্ছে তাদেরই ছায়াতে, শুধু
তাদের পিঠের উপর ছুরিবিদ্ধ ফুলগুলো তাকিয়ে আছে শেকড়ের দিকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


