মুক্তমনা লেখকদের হত্যার মিছিল চলছে অপ্রতিরোধ্য গতিতে-কারো যেন কিছুই করার নেই।
২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুক্তমনা লেখকদের হত্যার মিছিল চলছে অপ্রতিরোধ্য গতিতে । সরকার বিভ্রান্ত-যাদের হত্যা করা হচ্ছে, তারা নাস্তিক না আস্তিক। জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারের উপর নাস্তিকতার ছাপ পড়ে কিনা-তাদের ভোট ব্যাংকে টান পড়ে কিনা। একাত্তুরে আমরাতো একটি সেক্যুলার বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। কিন্ত আজ আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, শুরুতে বিশমিল্লাহ-সাথে আবার ধর্মনিরপেক্ষতা ! কি গোঁজামিল ! একাত্তুরের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজ বাকরুদ্ধ, ক্ষুদ্ধ, যারপরনাই শোকাহত। যারা আজ খুন হলেন, তাদের সবাইকে লেখালেখির সূত্রে আমি চিনি। তাদের প্রকাশিত বইয়ের আমি একজন পাঠক। আমি ভাবতে পারি না-সভ্যতার এ যুগে লেখার জন্য-লেখা প্রকাশের জন্য, কাউকে খুন করা হবে-খুন করে কেউ পার পেয়ে যাবে। কোথায় যাচ্ছে আমাদের একাত্তুরের যুদ্ধ-বিজয়ী বাংলাদেশ। এ তো আমার স্বপ্নের দেশ নয়। এ বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নি। মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী প্রিয় জনগণ, আমরা কি এখনো সবকিছু মেনে নেওয়ার নিষ্পৃহতায় ভুগতে থাকব? কিছু প্রাপ্তির আশায় মোসাহেবী-তোষামোদী করব? আমরা কি রুখে দাঁড়াব না? আমাদের প্রিয় মাতৃভূমিকে কতিপয় ধর্মান্ধ-মুর্খ-মৌলবাদী-অন্ধকারের জীব জঙ্গীদের হাতে ছেড়ে দিয়ে মুখে কুলূপ এঁটে নিরাপদে ঘরে বসে থাকব?
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন