somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুনাওয়ার সিফাত
লিখালিখি নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আমার ভাব টুকু সহজে বুঝুক সকলে, এটাই চাই। প্রশংসা, সমালোচনা দুই বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। ফেসবুকে আমাকে পেতেঃ https://www.facebook.com/thinker.sifat

তারা নাকি IELTS দিয়ে চলে যাবে

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে দেশে এমন সব পরিস্থিতি যাচ্ছে যে কখন নিজে একটা ইস্যুর প্যাঁচে পড়ে টিস্যু হয়ে যাই তার ঠিক নেই৷ গুম, খুন, ধর্ষণ, দলাদলি, অনিয়ম, দুর্নীতি, সরকারি দফতরের অবহেলা, জায়গা দখল, ট্রাফিক জ্যাম, টিপ কান্ড, ছাত্র রাজনীতি, দ্রব্যমূল্য, লোডশেডিং ইত্যাদি। এসব সিরিয়াস মোমেন্টে কয়েকটা দল দেখা যায় ১.প্রতিবাদী ২.তেল মর্দনকারী এবং আরেকটা বিশেষ দল ছাত্রদের মধ্যে ৩. যারা প্রতি ইস্যুতে বলবে IELTS দিয়ে বিদেশ চলে যাব, দেশে থাকবো না হ্যানত্যান বলে বাণী কপচায়।

ভালো কথা তারা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবে। আমি এর বিরোধিতা করছি না। বিরোধিতা করলে আমার বরং অপরাধ হবে। তাদের জীবন কোথায় কাটাবে সেটা তাদের বিষয়। তবে কিছু প্রসঙ্গে কথা না বললেই নয়। তারা প্রধানত দেশকে একেবারে ছোট চোখে দেখছে৷ আমি এমন কিছু বন্ধুর সাথে কথা বলে দেখেছি যারা মূলত জীবন ও ক্যারিয়ার নিয়ে ভয় পায় বিধায় চলে যেতে চায়। তাদের ধারণা দেশে এমন কোনো ঝামেলায় আটকে গেলে কখনো উত্তরণ করে এগিয়ে যেতে পারবে না। অনিয়ম দেখতে পেলে এর বিরুদ্ধে কথা না বলে বা সমস্যা সমাধানের আলোচনায় অংশ না নিয়ে শুধু একই কথাটা বারবার বলে এড়িয়ে যায়। বিদেশ পাড়ি জমানোটা সবার জন্য এত সহজ নয়।

যেভাবে বলছে IELTS দিয়েই চলে যাবে কিন্তু এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। পাসপোর্ট, ভিসা,আবেদন, ভাইভা, লিখিত, ইউনিভার্সিটি সিলেকশন, ফান্ডিং, লিভিং প্লেস ঠিক করা, পার্ট টাইম জবসহ হাবিজাবি অনেককিছু আছে। আমি কাউকে ডিমোটিভেট করছি না৷ কেউ শিক্ষা অর্জনের লক্ষ্যে বা চাকরি করে সেটেল হওয়ার লক্ষ্যে সুযোগ পেলে অবশ্যই যেতে পারে এবং যাওয়া উচিত। দেশে বেকারত্বের হার বাড়ছে। তবে তারা অন্য ভাবনা মাথায় নিয়ে পাড়ি দিতে চায়৷ তারা ভাবে চলে গেলেই বেঁচে গেলাম, জীবন সুন্দরভাবে কাটবে, যে দেশে যাবে সেখানে ঝামেলা থাকবে না এমন ভুল ধারণা লালন করে থাকে। ঐ দেশে যে ঝামেলার সম্মুখীন হতে হবে না এর নিশ্চয়তা কেউ দিতে পারবেনা। পশ্চিমা আধুনিক দেশগুলোর ইস্যু কতটা মেজর ইস্যুতে পরিণত হয় তা আন্তর্জাতিক মিডিয়ায় লক্ষ্য করলে দেখা যায়। এসব প্যাঁচে আটকে গেলে তারা কিভাবে সার্ভাইব করবে? তখন কি অন্য দেশে পালাবে তারা?

আমি মূলত বলতে চাচ্ছি তারা দেশের সমস্যাগুলো নিয়ে আলোচনায় আসুক। দেশ নিয়ে ভেবে এগিয়ে যাক অন্তত। এভাবে পালিয়ে যাওয়ার মানসিকতা থাকলে দেশকে ফ্যাসিবাদের করালগ্রাস থেকে কখনো মুক্ত করা যাবেনা। ধরুন এই 'IELTS দিয়ে চলে যাব' পার্টির একটা বিরাট অংশ বিদেশ পাড়ি জমাতে পারলো না। তাহলে কি তারা দেশের ভিতর কাপুরুষের মত চলবে না? নাকি পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াবে তা সময় বলে দিবে! আমি আপাতত তাদের দেশের প্রতি ঘৃণা পোষণ না করে সমস্যার বিরুদ্ধে এগিয়ে আসুক বা বন্ধুদের সাথে কথা বলুক, সমালোচনা করুক বা লেখালেখি করুক বা আন্দোলনে যাক তবে কেউ যাতে প্রসঙ্গ উঠলেই এড়িয়ে না যায়৷ ছাত্রদের একটা বড় অংশ এভাবে এড়িয়ে যেতে চাইলে ফ্যাসিস্টরা দুর্বলতার সুযোগ নিবে। তাদের ফ্যাসিবাদ দিন দিন আরও বেড়ে যাবে।

(মন্তব্য জানাতে কার্পণ্য করবেন না)
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৩:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×