somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর স্বাভাবিক বৈশিষ্ট্য

০৮ ই জুলাই, ২০২৩ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অথচ আপনি পরিপূর্ণ সমাপ্তি নিয়ে মৃত্যুকে বরণ করে নিতে পারবেন না৷ মৃত্যু জিনিসটাই জীবন ঘড়ির হঠাৎ পরিসমাপ্তি বুঝায়। কারো ঘড়ি রাত ১.২০ মিনিটে, কারো দুপুর ১২.৩৭ মিনিটে স্টপ হয়ে যাবে। অফিসে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় মৃত্যু এসে যাবে। আপনার মাথায় তখনও পরবর্তী কাজের চিন্তা মাথায় ঘুরছিল। নামাজে মৃত্যু হলেই সমাপ্তি টা বুঝি সুন্দর? আপনি নামাজের নিয়ত বাঁধার আগেও ভেবেছিলেন নামাজ শেষে অমুক কাজে অমুক জায়গায় অমুক জনের সাথে দেখা করা লাগবে। বলুন ভাবেন নি?
কোরআন পড়ার সময় মৃত্যু? পরের পৃষ্ঠা পর্যন্ত যাওয়ার আপনার খুব ইচ্ছা ছিল। বলুন ছিল না? কিন্তু যেতে পারবেন না। পড়া অসম্পূর্ণ রয়ে যাবে।

হাসপাতালে অথবা বাসায় বৃদ্ধ অবস্থায় অবসরপ্রাপ্ত হয়ে মৃত্যুর ক্ষণ গোণা বৃদ্ধার মৃত্যুও পরিপূর্ণ সমাপ্তি নয়। ঐ লোকেরও বাথরুম থেকে বেড়িয়ে পত্রিকা পড়ার নিয়ত ছিল। রুম পর্যন্ত আসার আগেই স্ট্রোক করে বসলো বেচারা! তারপর হাসপাতাল, এরপর আজরাইল (আঃ)। শেষ। যতদিন আয়ু থাকবে আপনার পরবর্তী কাজের উদ্দেশ্য থেকে যাবে৷ কাজ অন্যকেউ করে দিলেও আপনার করা হবে না, আপনার জন্য অসম্পূর্ণ। আমরা কেউ-ই ভাবিনা এখন মৃত্যু হবে। কেউ না। আমিও কিছুক্ষণ পর ভাববো না। কিন্তু হুট করেই যে মৃত্যু হয়ে যাবে। জমানো টাকা ব্যাংক পর্যন্ত জমা দিতে যেতে পারবেন না হয়তো। অপরিপূর্ণ রয়ে যাবে। কালকে অফিসে বসের কাছে ফাইল জমা দিতে পারবেন না হয়তো। অথবা কালকে সিরিয়াস এক প্যাসেন্টের অপারেশন করবার কথা। কিন্তু আপনিই নাই হয়ে গেলেন।

এটাই তো মৃত্যুর স্বাভাবিক বৈশিষ্ট্য। কাজের অপরিপূর্ণতা থেকে যাবে কাজের নিয়তটা সর্বোচ্চ মনে ধারণ করা যাবে এইতো। হুট করে হয়ে যাবে। অনেকে বলে "অমুক ব্যক্তি সব গুছিয়ে যেতে পেরেছেন"। কিন্তু পারে নি। নিজের একটা কাজ রয়ে গিয়েছে ঠিকই।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৩ রাত ৮:২১
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×