মাঝে মাঝে ইচ্ছে হয়
তোমাকে একটা নির্ঘুম রাত উপহার দিতে,
ইচ্ছে হয় তোমাকে নিয়ে দেখা
স্বপ্নগুলো সাজাতে পরতে পরতে।
ইচ্ছে হয়
গাংচিল হয়ে আকাশ ভেসে বেড়াতে।
জানো, খুব ইচ্ছে হয়
স্বপ্ন ভেলায় ডুব দিয়ে বহূ দূর পাড়ি দিতে ;
ইচ্ছে হয়
কল্পনাতে রং ছোঁয়াতে
ইচ্ছে হয় কষ্টগুলোকে বিলীন করে দিতে
ইচ্ছে হয়
নির্জনতাকে আপন করে নিতে!
ইচ্ছে হয়
পূর্ণিমারাত গুলো তোমার সাথে কাটাতে
খুব ইচ্ছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


