somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অবনি মণি
অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

প্রসঙ্গ : বেসরকারি বিশ্ববিদ্যালয়

০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি বরাবর ই একটা নেতিবাচক ধারনা ছিল । যে ধারণা গুলি মানুষের মুখে মুখে শুনা । অশালীন পোশাক পরা ,ছেলে মেয়েদের মধ্যে অতিমাত্রার মাখামাখি , শিক্ষক-ছাত্রদের মধ্যে যোগাযোগ বেশী ভালো থাকাতে অবৈধ সম্পর্ক গড়ে উঠা ; সব কিছুই খোলামেলা ঘটে থাকে ,তাতে তেমন কোন বাঁধা থাকেনা । ছেলেমেয়েরা সেই ধরনের পরিবার থেকেই আসে ,পরিবার তাদেরকে পুরোপুরি স্বাধীনতা দিয়েই সেখানে পাঠিয়েছে । কেউ কেউ আবার টাকা ইনকামের উৎস হিসেবে দেহ ব্যবাসাকেই বেছে নিচ্ছে । এগুলোর প্রত্যেকটা কথাই অন্য মানুষের মুখ থেকে শুনা । কখনো তো নিজে দেখিনি তাই এই বিশ্বাস নিয়েই পথ চলছি ।

পুরোপুরি একটা নেতিবাচক ধারণা নিয়ে দুর্ভাগ্যজনক ভাবে ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম । মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল ; কিন্তু কি আর করবো ! আমার আর অন্য পথ খোলা ছিলোনা । যাইহোক ভর্তির সাথে সাথে একটা বাসায় উঠলাম দেশের বিখ্যাত এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু মেয়েদের সাথে । তাদেরকে দেখে আমার নেতিবাচক ধারনার কিছুটা পরিবর্তন ঘটেছে । মনে হয়েছে মানুষের কথাগুলো সত্য হতে পারে তবে সব মানুষ যে একই রকম হয়না সেটাও বিশ্বাস করতে হবে । তবে বাসার পাশেই এক দোকানদার নতুন মুখ দেখেই জিজ্ঞেস করেছে ‘মামা কি এইবার নতুন ভর্তি হলেন’ ?বাড়ি কোথায়? কোন ভার্সিটিতে? সব কিছু জিজ্ঞেস করার পর বলল মামা, সাবধানে থাইকেন ,এসব ভার্সিটির ছেলেমেয়েরা ভালো হয়না ; নিজেও খারাপ কাজ করে সাথে অন্যকেও সেই কাজে লিপ্ত করার চেষ্টা করে । বললাম ; দোয়া করবেন মামা, যেন ভালোভাবে থাকতে পারি। দিনে দিনে আমার অনেক নেতিবাচক ধারনার অবসান হল । বন্ধুবান্ধবদের মধ্যে খারাপ কিছু কখনো ধরা পড়েনি । শালীনতার দিক দিয়ে কেউ অন্তত বলতে পারবেনা যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা একই রকম হয় । ছেলে মেয়ের এক সাথে মাখামাখিও কখনো চোখে পড়েনি আমাদের বিশ্ববিদ্যালয়ে । শিক্ষকদের সাথেও যোগাযোগ অনেক ভালো থাকলেও যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন আমাদের শিক্ষকেরাও ।যাদের মনে তখনো নেতিবাচক ধারণা কাজ করে এ নিয়ে তাদেরকেও সাবধান করে দিলাম যে সবাই একই রকম হয়না এটা বিশ্বাস করতে হবে । তবু অনেকে বলে তোমরা তো স্বাধীনচেতা মানুষ ; যা খুশি তাই করতে পার ; রাত দশটায় বাড়ি ফিরলেও তাতে কেউ কিছু বলেনা ; ক্লাস শেষে বাকি সময়টা তো ক্লাবেই কাটাও । অনেকের কথার কোন তুয়াক্কা করিনি কখনো । আমি কি সেটাই আমার কাছে প্রমান ।

তবে হ্যাঁ ! কিছুটা এরকম না হলেও কেউ এতো নেতিবাচক ধারণা পোষণ করে চলতে পারতনা ; যা রটে তার কিছু তো ঘটেই থাকে । দেশের সেরা এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়েই আমার চলার পথ সেক্ষেত্রে প্রতিদিনই কিছু না কিছু তো দেখতেই হয় । যেগুলো দেখলে ওরা লজ্জা না পেলেও আমি লজ্জা পাই । সেই একই বিশ্ববিদ্যালয়ে আবার অনেক নম্র ভদ্র শালীন পোশাকের ছেলেমেয়েদের ও দেখতে পাই । তবে নোংরামিতে দ্বিতীয় সেরা এই বিশ্ববিদ্যালয়েও শিক্ষক ছাত্রদের মাখামাখির বিষয়েও কর্তৃপক্ষের নিয়ম নীতি আছে । আর সেটা না মানলে কঠোর শাস্তির ব্যাবস্থা রয়েছে । যার জন্যে এমন কোন ঘটনাও হয়তো ঘটেনি । ভালো লেগেছে তাদের এই নিয়ম ।

কিন্ত গত দুই বছর ধরে যে ইতিবাচক ধারণা পোষণ করে চলছি সেটা ইদানিং পালটে যেতে লাগলো । তিল তিল করে যেসব মানুষ গুলোর প্রতি সম্মান আর শ্রদ্ধা বোধ তৈরী হয়েছে , যাদেরকে দেখে অনুপ্রানিত হয়েছি প্রতি মুহূর্তে , যাদের কাছ থেকে শিখেছি ইতিবাচক ধারণা পোষণ করতে তারাই কিনা সব ইতি বাচক ধারনার অবসান ঘটাল । যাদের আদর্শে মানুষ হবার সর্বোপরি চেষ্টা করে যাচ্ছিলাম , যাদেরকে কখনো মানুষ ভাবিনি মহামানুষ বলে আখ্যায়িত করেছি তারাই কিনা আমার সব ধারণা পালটে দিল । হ্যাঁ আমরা ছোটরা অনেক সময় অনেক ভুল করে ফেলি বড়দের সাথে ; সেটাকে প্রশ্রয় না দিয়ে সেখান থেকে সরে আসার পথগুলোও তারাই দেখিয়েছেন ।

শুনেছি ছাত্র-শিক্ষকের অবৈধ সম্পর্কের কথা কর্তৃপক্ষ জানার পরও তাদের বিরুদ্বে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি তাহলে সেধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ছাত্র কিইবা শিখে বের হতে পারে আর পরবর্তীতে সেই বা কি শিখাবে ! এটাও সত্য এমন দুই-একজন মানুষের কীর্তির জন্যে তো আমরা পুরো কমিউনিটি কে দায়ি করতে পারিনা কিন্তু এই দুই-একজন মানুষ যতদিন চোখের সামনে থাকবে ততদিন নেতিবাচক ধারনাগুলি বাড়তে থাকবে আমাদের মনে । আর মানুষের কাছ থেকে শুনা সেইসব নেতিবাচক কথা অস্বীকার করার মতো কোন রাস্তা থাকবেনা । নেতিবাচক ধারনাকারি মানুষগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার পর আর কিইবা বলার থাকতে পারে আমাদের !

বিঃদ্রঃ কাউকে ব্যাক্তিগত ভাবে আঘাত করার জন্যে নয় আমার একান্ত ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে এ অভিমত ব্যক্ত করা ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×