somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অবনি মণি
অনেক বছর হলো ; তবুও নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতোই একা পড়ে আছি আজও। একাই আছি এই দীর্ঘশ্বাসের মতো! তোমারও কি শুধু দীর্ঘশ্বাস,গ্রীলে বিষন্ন গোধূলী?

"সালাম" এবং কিছু ভ্রান্ত ধারণা

২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড়দেরকে 'সালাম' দিয়ে সম্মান প্রদর্শন করাটা পুরোটাই আপেক্ষিক। যে যেভাবে নেয়। বড়দের বলতে বাবা-মা,শিক্ষক,বড় ভাইবোন যে কেউই হতে পারে। তবে সালাম দিলেই সম্মান প্রদর্শিত হয় আর না দিলে হয়না এ কথা ঠিক না। মুখে সালাম দিলাম কিন্তু অন্তর থেকে তাঁকে সম্মান করলাম না,এই সালামের কোনো ভিত্তি নাই।

তবে কিছু নামমাত্র মুসলমানের ভেতরে একটা ভ্রান্ত ধারণা তৈরী হয়ে গিয়েছে। তাদের ধারণা 'সালাম' শুধু ছোটরাই বড়দেরকে দেবে,এটাই ইসলামের বিধান। কিন্তু না ; এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত।তবে হ্যাঁ ; সওয়ারী ব্যক্তি পায়ে চলা ব্যক্তিকে, চলনেওয়ালা বসা বা দাঁড়ানো ব্যক্তিকে, আগন্তুক অবস্থানকারীকে, কম সংখ্যক লোক বেশীসংখ্যকদেরকে এবং কম বয়সী অধিক বয়সীকে আগে সালাম করা উত্তম। জামাআতের মধ্যে থেকে একজন সালাম করবে সকলের পক্ষ থেকে তা যথেষ্ট হবে। তাই বলে এই না যে ছোটরা বড়দেরকে আগে সালাম করতেই হবে। তবে করাটা উত্তম। যদি কেউ না করে থাকে সেক্ষেত্রে বড়রা ছোটদের উদ্দেশ্যে সালাম প্রদর্শন করলে বড়দের গুনাহ হয়না ; বরং এ থেকে ছোটরা শিক্ষা নিতে পারে।

ছোটরা সালাম না দিলে তাকে হেনস্তা না করে আপনিই আগে সালাম দিন,সে শিখুক ; এতে আপনার সম্মান কমবেনা বরং বাড়বে। আমি ছোটবেলা আমার নানাভাইকে দেখেছি; দেখা হলে তিনিই আগে সালাম দিতেন। আমরা দেয়ার সুযোগই পেতামনা,পরে দিতে হতো।

মনের ভেতরে এমন ধারণা পোষণ না করে ছোটদের প্রতি স্নেহশীল হোন। সালাম দিলে আপনার কোনো ক্ষতি হবেনা বরং আপনার প্রতি তাদের সম্মান আরো বেড়ে যাবে। বাহির থেকে ঘরে ঢুকেই সালাম দেয়ার বিধান রয়েছে। তাই বলে এই না যে আপনি এই প্রাণহীন ঘরের কাছে ছোট হয়ে গেলেন! শিক্ষক ক্লাসরুমে ঢুকে আগে সালাম দিয়ে অমনোযোগী ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষকের সম্মান মোটেও কমেনা বরং সওয়াব বাড়ে।

জানুন,শিখুন আগে নিজে পালন করুন তারপর অন্যদের জানান। শেখান।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×