ফিফা একটি জনপ্রিয় খেলা ফুটবল এর নিয়ন্ত্রক সংস্থা। ফুটবল সর্ম্পকে কম-বেশী সবাই আমরা জানি। তাই আমি ফুটবল সর্ম্পকে কোন আলোচনা করব না। আমার এ লেখার কারণ ফুটবল এর নিয়ন্ত্রক, ফিফাকে নিয়ে। প্রায় প্রতিটি ফুটবল খেলায় দেখা যায় কিছু বাচ্চা ছেলে হাতে একটি বড় ব্যানার নিয়ে মাঠে সবার আগে প্রবেশ করে , যাতে লেখা থাকে MY GAME IS FAIR PLAY, এবং এটিতে ফিফার নাম উল্লেখ থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরে এর বিন্দুমাত্র প্রকাশ নেই। মাঠের বাইরে তারা বাংলাদেশের মত রাজনীতি করে বেড়াচ্ছে, এবং এটা দেখা যাচ্ছে তাদের নির্বাচন করা নিয়ে। যা তাদের উপরিউক্ত কথার সাথে কোন রূপে মিল নেই। আমি এতে দুটো বিষয় দেখতে পাচ্ছি, প্রথমত ফিফাতে দুর্নীতি ঢুকে পড়েছে, যার প্রমাণ মোহাম্মদ বিন হাম্মাম। যে কিনা প্রেসিডেন্ট হওয়ার জন্য টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল। আর দ্বিতীয়ত, ফুটবল খেলায় প্রচুর টাকার ছড়াছড়ি। বিশ্বাস করা যায় না, ইউরোপিয়ান লিগে খেলা একজন খেলোয়ারের বেতন সপ্তাহে প্রায় ২,৭০,০০০ ইউরো। এতেই বোঝা যায় এখানে কত টাকার ছড়াছড়ি হয়। তাই ফিফাতে সহজেই দুর্নীতি ঢোকা সম্ভব এবং কাদা ছোড়াছুড়ি করা স্বাভাবিক। যা বর্তমানে ফিফার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদপ্রার্থীরা করে যাচ্ছেন। খেলা আগে শুধুই বিনোদনের মাধ্যম ছিল। কিন্তু বর্তমানে এটি আর শুধু খেলা নেই, রাজনীতির ময়দানের মত কাদা ছোড়াছুড়ির স্থানে পরিণত হয়েছে।যার ফলে ভুক্তভোগী হচ্ছে সবাই। কারণ টাকার লোভ বড় লোভ। তাই ফিফার মত সংস্থার ও অবক্ষয় হওয়াটাই স্বাভাবিক।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।