somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুদ্র চিন্তা : বাংলাদেশের উন্নয়ন

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন সততার বুকে ঘুন চেপে বসেছে, সুন্দরের গায়ে জমেছে কালো মেঘের ছায়া, বিশ্বাসের খুঁটি যখন নড়বড়ে, হতাশা যখন সমাজের মসৃণ জমিতে বহুতল বিশিষ্ট ফাউন্ডেশন গড়েছে, যখন সর্বত্রই অন্ধকারের তান্ডব নৃত্য দেখছি; ঠিক সেই মূহুর্তে আমার এই লেখার প্রয়াশ।

বাংলাদেশের উন্নতির অন্তরায় সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় এ দেশের অধিক জনসংখ্যা বা জনসংখ্যার বিস্ফোরন। কিন্তু আমরা জানি জনসংখ্যা কখনও একটি দেশের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ বলা যায়, যদি জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যায়। জনসংখ্যাকে আধুনিক শিক্ষা এবং কারিগরি শিক্ষায় শিক্ষীত করতে পারলে তা নিশ্চিতরুপে সম্পদে পরিনত হবে।

কৃষকের সঠিক সম্মান। কৃষককে যদি তার প্রাপ্য সম্মান দেওয়া যায় এবং তার ন্যায্য মূল্য সম্পর্কে নিশ্চিত করা যায় তাহলে তারা অধিক ফসল উৎপাদনে আগ্রহী হবে। আর আমাদের খাদ্য ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। এজন্য তাদের উন্নত বীজ, ভাল সার এবং নামমাত্র সুদে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রশাসনকে যদি নিরপেক্ষ দ্বায়িত্ত প্রদান থেকে দূরে রাখা হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিচার বিভাগ স্বাধীন হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, বাড়ি দখল ইত্যাদি অনেকাংশে বন্ধ হয়ে যাবে। বিচার বিভাগ এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের মধ্য দিয়ে দেশের দূর্নীতি এবং স্বজন প্রীতি বহুলাংশে কমানো সম্ভব। দূর্নীতি এবং স্বজন প্রীতি যে কোনো দেশের জন্য ক্যান্সার সরূপ। ক্যান্সারে আক্রান্ত মানুষ যেমন বেশিদিন বাঁচেনা, তেমনি দূর্নীতিগ্রস্থ দেশ কখনো উন্নয়নের মুখ দেখে না।

আমাদের নেতা নেত্রীদের মধ্যে দেশ প্রেম যদি না থাকে তাহলেও দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশ-প্রেমকে শুধু সভা-সমাবেশে সীমাবদ্ধ না রেখে বাস্তবে এর প্রতিফলন ঘটাতে হবে। হরতাল ও হিংসা-প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সাধারন মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।

প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহার দেশের উন্নয়নের লক্ষে সমান গুরুত্তপূর্ণ। আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে উত্তোলনের ব্যবস্থা করে এর সঠিক ব্যবহার ও সুষ্ঠ বন্টন নিশ্চিত করতে হবে।

সুশীল সমাজ রাজনীতিতে না আসা পর্যন্ত এদেশের উন্নতি সম্ভব নয়। কারন আমরা আমাদের রাজনীতিতে যেসব নেতা-নেত্রীদের দেখে আসছি, তাদের বেশির ভাগই অসাধু এবং দূর্নীতিবাজ। তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। দেশপ্রেম বিমুখ এসব নেতা-নেত্রীদের দিয়ে যে দেশের উন্নতি সম্ভব নয় তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই সৎ, যোগ্য, আদর্শবান ব্যক্তিত্ত আজ দেশের বড়ই প্রয়োজন।

তাই আসুন সবাই মিলে দেশ থেকে দূর্নীতি, সন্ত্রাস, কালোবাজারি উৎখাতে স্বচেষ্ট হই। কেননা, সৎ ও যোগ্য মানুষই পারে দেশকে উন্নতির চরম শিখরে পৌছে দিতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×