somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ! আফ্রিকা!! প্রথম দর্শন!

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম গত ৪ জুন। ফিরেছি ১১ জুন। মেন্ডেলার দেশটাকে দেখেছি নানাভাবে। তারই কিছু ছোট ছোট বর্ণনা তুলে ধরছি এখানে। ভাবছি পুরো একটা ভ্রমণ কাহিনী লিখে ফেলব!
৪ জুন ২০১৭

ভাল নেই মাদিবার দেশ!

ঢাকা থেকে ৫ ঘণ্টারও বেশি সময়ের ফ্লাইট ধরে দোহা, কিছুক্ষণ বিরতির পর ৮ ঘণ্টার আরেকটা যাত্রা শেষে এসে পৌঁছলাম মাদিবার দেশে, দক্ষিণ আফ্রিকায়! জুহান্সবারগে অপেক্ষা করছি আরও কয়েকজন সহযাত্রীর জন্য, একটু পরে শুরু হবে কেপটাউনের কাছাকাছি একটি জায়গায় যাওয়ার ছয় ঘণ্টার সড়ক পথে যাত্রা! আমন্ত্রণকারীদের উষ্ণ অভ্যর্থনা ভাল লাগলেও, প্রথম দর্শনে মেন্ডেলার দেশের অবস্থা খুব একটা ভাল মনে হলো না। প্রায় ১১ টার সময় ইমিগ্রেশানে আছেন মাত্র দুই তিনজন, ৮০ ভাগ কাউন্টার বন্ধ, যারা আছেন তারাও বেশ গল্প গুজবে ব্যস্ত! যাত্রীর ভিড়ে তারা খুব একটা চিন্তিত বলে মনে হল না। পিছনের কারণটা বুঝতে বেশি দেরি হলো না। একটা দেশে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়মিত বিষয়, আমলাতন্ত্র সেখানে নিশ্চিতভাবেই ঢিলেঢালা, জবাবদিহি বিহীন! প্রেসিডেন্ট জ্যাকব জুমা ক্ষমতা আকরে ধরে রাখার জন্য নিজেকে বানিয়েছেন একজন চরম অজনপ্রিয় এক রাজনৈতিক ব্যাক্তিতে!

কৃষি অন্ত প্রাণ, আফ্রিকা!

জুহানেসবারগ ও আর তম্বা বিমান বন্দরে অনেকক্ষণ সময় ধরে ইমিগ্রেশান শেষ করে যখন বাইরে বের হতে যাব, একটা জায়গায় ব্যাগ চেক করার জন্য ডাকা হল আমাকে। বেশ বিরক্তি নিয়ে সেখানে গেলেও, ব্যাগ চেকের কারণ জেনে খুশিই হয়ে গেলাম! বেশ খাতিরও হয়ে গেল মহিলা কর্মকর্তার সঙ্গে! আমার ব্যাগে কোন কৃষি পণ্য আছে কিনা তাই পরীক্ষা করে দেখেছন তিনি! দক্ষিণ আফ্রিকায় কেউ কোন কৃষি পণ্য নিয়ে ঢুকতে পারবে না, যদি তার কাছে কাছে থাকা কৃষি পণ্যটা যে বিষমুক্ত, জীবাণু মুক্ত এমন কোন প্রমাণপত্র না থাকে! আমার সঙ্গে থাকা বিস্কুটের একটা প্যাকেট দেখে একজন হাসতে হাসতে বললেন, এটা কি আমার জন্য! আমি বললাম, তোমাকে দেয়া ঠিক হবে না, কারণ এটাতে কোন জীবাণু বা বিষ আছে কি না আমি নিশ্চিত নই!

শুধু বিস্তীর্ণ প্রান্তর!

জুহানেসবারগ থেকে মাঝখানে তিনটি বিরতি দিয়ে প্রায় সাত ঘণ্টায় এসে পৌঁছলাম ভান্দারক্লুফ নামের এই জায়গায়। এই সাত ঘণ্টায় গাড়ির চালককে একবারও হর্ন বাজাতে হয়নি। সিগন্যাল ছাড়া গাড়ি থামাতে হয়নি। রাস্তার চারপাশে যতদূর চোখ যায় শুধু খালি জায়গা! অনেক দূর গেলে চোখে পড়ে কিছু বাড়ি, বা শহর। কিন্তু বাড়ি, হাজার এইগুলো হাইওয়ে থেকে দূরে। দেশটির আয়তন বাংলাদেশ থেকে প্রায় ৯ গুণ (৪৭০৯০০ বর্গকিলোমিটার)। এর মোট ভূমির ৬৯%ই এরকম পশু বিচরণ ক্ষেত্র, বা খালি জমি। মাত্র ১১% জমিতে চাষবাস হয়, আর নিয়মিত ফসল ফলান যায় মাত্র ০.৩% জমিতে! বিশাল রাস্তা দিয়ে এরকম শত শত মেইল সবুজ, হলুদ, নীলের খেলা দেখে মনে হলো, আফ্রিকা আসলেই সৌন্দর্যের লীলাভূমি!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫০
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×