somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষোড়শ সংশোধনী সংক্রান্ত রায়ঃ জনৈক সাধারণ নাগরিকের উপলব্ধি ১

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক। রায়টা বাংলায় হলে খুব ভাল হতো। আমার ধারণা, তাতে সাধারণ মানুষের পক্ষে রায়ের কথাগুলো বুঝতে অনেক সুবিধা হতে পারতো, অনেক গুরুত্বপূর্ণ কথা সাধারণের কাছে আরও সহজে পৌছতে পারতো। ভুল বা অপব্যখ্যার সুযোগ কমতো। 

খ। অনেকের যে তীব্র প্রতিক্রিয়া দেখছি, পড়ছি তাতে এখনও পর্যন্ত আমি নিশ্চিত যে, তাদের অনেকেই রায়টা নিজে পড়ে দেখেন নি। এখন পর্যন্ত যতটুকু পড়েছি তাতে আমি নিশ্চিত যে , অন্তত দুটো জায়গায়, দুটো বিষয়ে কেউ কেউ ভুল বুঝে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর কেউ কেউ বুঝেও ইচ্ছে করে অপব্যাখ্যা করে উত্তেজনা তৈরি করছেন।

গ। অনেকে বলছেন, এই রায়ে প্রধান বিচারপতি বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান জানাননি, তাঁকে অস্বীকার করা হয়েছে ইত্যাদি...। রায়টির ৫৪ পৃষ্ঠায় প্রধান বিচারপতি যা বলছেন তাঁর বাংলা ভাবানুবাদ এইরকম, " আমরা যদি জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন পূরণ করতে চাই, তবে আমিত্বের প্রতি আত্মঘাতী আগ্রহ এবং মোহ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে।" এখানে কি বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানানো হয় নি। অবশ্য একই অনুচ্ছেদে লেখা অন্য আর একটি বাক্য নিয়ে অনেকে তীব্র সমালোচনা করছেন। প্রধান বিচারপতি বলেছেন, “ কোন জাতি-কোন দেশ একজনকে দিয়ে, একজনের দ্বারা তৈরি হয় না।”

আমার কাছে তো এই কথাটা আক্ষরিক অর্থেও সত্য মনে হয়, আবার ঐতিহাসিক ভাবে তো সত্যই। আক্ষরিক অর্থেই কি কেবল একজনের পক্ষে একটি দেশ তৈরি করা সম্ভব? জাতির জনকের কথা তো এখানে কেউ অস্বীকার করছে না! বাংলাদেশটা তো হুট করে, একদিন ফুস করে মাটির নিচ থেকে একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেনি। অনেক মানুষের অনেক দিনের সংগ্রাম, অনেক ত্যাগ এর ইতিহাদের সঙ্গে জড়িত আছে। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। এটা তো সত্য নাকি? বঙ্গবন্ধুর ডাকে মানুষ সারা দিয়েছে, অস্ত্র হাতে তুলে নিয়েছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে বলেই না আমরা স্বাধীন। এক বঙ্গবন্ধুই এখানে অনুপ্রেরণা, সাহস সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু যুদ্ধটা, সংগ্রামটা বঙ্গবন্ধু করেছেন সবাইকে নিয়ে, শহিদ জাতীয় ছড় মহান নেতাও ছিলেন তাঁর সঙ্গে। সুতরাং বঙ্গবন্ধু জাতির জনক, তিনি জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এই দেশটা স্বাধীন হয়েছে তাঁর নেতৃত্বে, কিন্তু তিনি সেটা একা করেন নি, একা একটা দেশ বা জাতি তৈরি করা কারো পক্ষে সম্ভব না।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×