somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হংকং হয়ে ম্যানিলা!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া খুব জরুরি। হংকং-এ বিশ্বের ১৮০টি দেশ অন এরাইভাল ভিসা পায়, সেই দেশগুলোর তালিকায় নেই বাংলাদেশের নাম! হংকং বিমান বন্দরে ট্রানজিট করলে, এমনকি ট্রানজিট এলাকার বাইরে না গেলেও বাংলাদেশীদের ভিসা লাগবে! ভিসা লাগবে না, যদি সেই বাংলাদেশী ক্যাথে প্যাসিফিক/ড্রাগন এয়ারলাইন্সে ভ্রমণ করে! হংকং হয়ে ফিলিপাইন আসার সময় এই বিষয়গুলো জানলাম। হংকং বিমানবন্দরটা দুটো কারণে আমার দারুণ লেগেছে। বন্দরের এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়! বিমান রানওয়ের দিকেযাওয়ার সময় মনে হচ্ছিল আমি আমাদের কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে যাচ্ছি, একপাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়! পুরো হংকং বিমান বন্দর ভবনটা এমনভাবে বানানো হয়েছে যেন সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহারটা করা যায়! প্রায় ঘণ্টাখানেক হেটে দেখলাম, বৈদ্যুতিক বাতির ব্যবহার খুব কম। সূর্যের আলোতেই বেশ ঝলমলে পুরো বিমান বন্দর।
হংকং থেকে ম্যানিলায় আসার সময় ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে দেওয়া হয়েছিল শর্মা, কিন্তু প্যাকেটের গায়ের লেখা দেখে বুঝলাম শর্মার ভিতরে ডিম, টমেটো আর শুকরের মাংস। বিকল্প চাইতেই বিমানবালা লজ্জিত হয়ে সরি সরি বলে অন্য কোনও বিকল্প নাই বলে জানালো। আমিও ধন্যবাদসহ খাবার ফিরিয়ে দিয়ে নির্ঘুম রাত কাটানো চোখ দুটো বন্ধ করে ঘুমানোর জন্য সিটে নিজেকে ঠেলে দিতেই, সেই বিমান বালার পুনরাগামন! তার হাতে আমার জন্য দুই প্যাকেট বিস্কুট আর বিশাল এক লাল টকটকে আপেল!
ফিলিপাইনের ভিসা আগে পাওয়া যেত দুই-তিন দিনেই। আর এখন, ভিসার আবেদন করতে লাগে পুলিশ ক্লিয়ারেন্স, তারপরেও ভিসা পেতে লাগে ১২-১৫ কর্মদিবস!
ফিলিপাইনে এলে অবাক হতে হয় কর্মক্ষেত্রে নারীর ব্যাপক অংশগ্রহণ দেখে। যে কনফারেন্সে এসেছি তার আয়োজক সংগটনের প্রায় সবাই নারী!
কুইজন সিটি ম্যানিলার সবচেয়ে জনবহুল এলাকা। কিন্ত শহরটা এখনো কংক্রিটের জঙ্গল হয়ে উঠেনি, সবুজ আছে চারপাশে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৯
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×