সদাশয় সরকার মাধ্যমিক পর্যায়ে গণিত শিক্ষার মানোন্নয়নের জন্য একটা কমিটি করেছে। যে প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে সেখানে অঙ্ক বলা হয়েছে। আমি অবশ্য গণিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ১০ জনের কমিটিতে আমিও আছি।
আমাদের ৭টি কাজ করতে বলা হয়েছে। মোটা দাগে তা ঞল দেশের মাধ্যমিক পর্যায়ে গণিত শিক্ষার মান জানা ও তার উন্নতির জন্য সুপারিশ, গণিত শিক্ষক প্রশিক্ষনের দূর্বলতা চিহ্নিত করা ও সেটির উত্তরণের সুপারিশ এবং প্রশ্তাবিত জাতীয় গণিত একাডেমির রূপরেখা প্রনয়ন।
কাজটা নেহায়েতই জটিল এবং সময় সাপেক্ষ। মাত্র ১০ জনের পক্ষে এই কাজ করে ফেলা সম্ভব নয়। সেজন্য আমরা প্রথম মিটিং-এ ঠিক করেছি আমরা সবার সহযোগিতা নেবো। সেটি নানাভাবে আমরা করবো। শুরু করবো কয়েকজন সিনিয়র গনিতবিদদের সহযোগিতা নিয়ে। তাদের সঙ্গে মতবিনিময় করে।
সেখান থেকে আমরা কিছু দিক নির্দেশনা পাবো।
আমরা সাধারণভাবে কিছু বিষয় জানি। সেটা নিয়ে আমরা কিছু লেখালেখিও করছি। তবে, সেগুলোকে ঠিক স্টাডি বলা যায় না। পর্যবেক্ষণ বলা যায়। সাধারণভাবে একটা লিস্ট হলো-
ক. কারিকুলাম ঠিক নয়, ঝামেলা আছে।
খ. বইগুলো সুন্দর করে লেখা হয়নি
গ. পাঠ্যবইতে ম্যালা ভুল আছে
ঘ. পরিক্ষাতে কেবল বই থেকেই প্রশ্ন দেওয়া হয়
ঙ. ধর্ম শিক্ষক অঙ্ক করান স্কুলে
চ. গণিত শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের অভাব
ছ. শিক্ষা উপকরণ নেই
এরকম আরো কিছু কারণ বলা হয়ে থাকে। আমাদের কাজ হবে কারণগুলোকে আরো বিস্তৃতভাবে বিশ্লেষণ করা যাতে সেখান থেকে উত্তরণের সুযোগ পাওয়া যায়।
এই কাজে আমাদের সবার পরামর্শ দরকার। এখানে সে পরামর্শ দেওয়া যাবে অথবা আমাকে ইমেইল করা যাবে [email protected] এই ঠিকনায়।
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




