somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাগেরহাটে জ্ঞান উৎসব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাগেরহাট জেলার রামপাল উপজেলার রামপাল ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের স্কুল শিকদের সভা আহ্বান করা হয় মোবাইল ফোনে, এসএমএসের মাধ্যমে। সেখানকার গ্রামে যে বাৎসরিক মেলাটি হয় সেটির নাম ‘জ্ঞানমেলা’ জ্ঞানই সেখানে মূখ্য। সেই গ্রামের আড্ডা দেওয়ার জায়গাটি রয়েছে ‘জ্ঞানকেন্দ্রে’। গ্রামের অবসর বিনোদনের একটি বড়ো মাধ্যম দাবা খেলা। সেখানে নিয়মিত গণিত ও অন্যান্য বিষয়ে প্রতিযোগিতা হয় শিক্ষার্থীদের মধ্যে। সেই গ্রামেরই জেলা হলো বাগেরহাট। আগস্ট মাসে আমি দুইদিনের জন্য বাগেরহাট‌ - খুলনা- মংলা গিয়েছি। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের জেলা রিসোর্চ সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানের। ফাকে ফাকে জেলা প্রশাসকের উদ্যোগ, মেয়েদের স্কুলে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের গড়ে দেওয়া কম্পিউটার ল্যাব, মংলায় বিটিএনের কর্মশালা - এসবতো ছিল।
পুরো সময় জুড়ে আমাদের গ্রাম প্রকল্পের রেজা সেলিম ভাই এর সঙ্গে ছিলাম। সে সময় আমরা আলাপ করেছি, তথ্য প্রযুক্তির ব্যাপারে কীভাবে তৃণমূল পর্যায়ে আরো সচেতনতা সৃষ্টি করা যায়। সেই চিন্তা থেকে সেলিম ভাই দুইদিনের একটি অনুষ্ঠানের কথা চিন্তা করেছেন যেখানে স্থানীয় জনগণ তাদের চিন্তা ভাবনা নিয়ে যোগ দেবেন। জাতীয় পর্যায়ে কাজ করে এমন ব্যক্তিরাও যাবেন। একটি দ্বিমুখী উৎসব বলা যায়। এটির নাম দেওয়া হলো - বাগেরহাট হবে ডিজিটাল: জ্ঞান উৎসা ২০০৯। ডিজিটাল কারণ ২১ শতকে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের মূল উপাদান হলো তথ্য প্রযুক্তি। আমাদের ইচ্ছে যে, প্রতি বছর এই জ্ঞান উৎসবটি অনুষ্ঠিত হবে।

দুইদিনে যা যা করা হবে বলে আমরা ভাবছি তা হলো

বর্ণাঢ্য শোভাযাত্রা : স্বাধীনতা চত্ত্বর থেকে শিল্পকলা একাডেমি
সেমিনার : ডিজিটাল বাগেরহাট : করনীয় নির্ধারণ
উইকিপিডিয়ার জন্য ছবি প্রতিযোগিতা
কবিতা পাঠের আসর
বাগেরহাটের বিশিষ্ট জ্ঞানকর্মীদের সম্মননা
সাংস্কৃতিক অনুষ্টান
টেলিস্কোপে আকাশ দেখা ও আকাশ চেনা প্রতিযোগিতা
ক্যাবল নেটওয়ার্কে তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদশর্নী
গণিত অলিম্পয়াড/ সংখ্যা বিষয়ক কর্মশালা - শিক্ষার্থীদের জন্য
গণিত শিক্ষকদের জন্য কর্মশালা

দ্বিতীয় দিন
উইকিপিডিয়াতে বাগেরহাটের তথ্য হালনাগাদ করা
সেমিনার : অপরাধ দমনে তথ্য প্রযুক্তি
শিক্ষার্থীদের জন্য কম্পিউটারে উপস্থাপনা প্রতিযোগিতা
মুক্ত আলোচনা : ডিজিটাল বাগেরহাট – কীভাবে এগোবো
পুরস্কার বিতরণী


উভয় দিন
সুন্দরবনকে ভোট দেওয়ার বুথ
পট কর্মশালা
সাহিত্য আড্ডা
তথ্য ও উদ্ভাবনী প্রদর্শনী
গণিত ও বিজ্ঞান বই এর প্রদর্শনী
স্বল্পমূল্যে স্কুলের বিজ্ঞান বিষয়ক পরীক্ষার কিট প্রদর্শনী (গাইবান্দায় উদ্ভাবিত)

আমরা আরো কিছু প্রস্তাব পাচ্ছি। সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। লোগো চূড়ান্ত হলে ওয়েবসাইটটি চালু করা হবে। তখন সেখানে সব আপডেট দিতে পারবো।
একটি বড় সমস্যা হলো বাজেট। মনে হচ্ছে একটি বড় অংকের টাকা লাগবে। কোথায় পাবো এখনো জানি না।
দেখা যাক।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×