somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন কোটি ইন্টারনেট ইউজার ও মুক্ত কন্টেন্ট

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশের প্রায় তিনকোটি লোক ইন্টারনেটের ইউজার! ভাবা যায়। বিশ্বের কয়টা দেশে মোট তিনকোটি লোক আছে?

মুশ্কিল হচ্ছে এদের জন্য ইন্টারনেটে আমাদের মাতৃভাষায় কন্টেন্ট খুবই নগন্য। ফলে এদের অনেকেই (উইথ অর রেসপেক্ট) ফেসবুতে ঘুরে বেড়ায়, ওখানে ওখানে লাইক দেয় (এমনকি মৃত্যুর খবরেও) আর ছবি দেখে। এতে আমার কোন আপত্তি নাই। ইন্টারনটে খুবই গণতান্ত্রিক। যার যা ইচ্ছে!
তবে, আমার দু:খ লাগে কারণ এদের বড় অংশই শিক্ষার্থী। কাল রাতে ফেসবুক দেখলাম ৫৮ লাখের মধ্যে ৪২ লাখই এখনো ২৫ পেরোয়নি। তারমানে শেখার আর শেখানোর জগতেই আছে। তাদের জন্য ইন্টারনেটে বাংলা কন্টেন্ট বাড়ানোর সবচেয়ে বড় তরিকা হল মুক্ত বিশ্বকোষ - উইকিপিডিয়া।
উইকিপিডিয়া এমন একটা বিশ্বকোষ যাতে লিখতে আর সম্পাদনা করতে পারে সবাই। আমি আবার বলছি- সবাই পারে। দরকার হচ্ছে সদিচ্ছা।
এখন বাংলা লিংক থেকে বিনাখরচে উইকিপিডিয়া পড়া যায়। গ্রামীণ থেকেও যাবে। যদিও পরীক্ষামূলক কাজটা তারা আগে করেছিলেন। আমি জানি বাকী অপারেটররাও এই কাজে এগিয়ে আসবেন। তবে, বিনামূল্যের এই সার্ভিসটা আমরা লেভারেজ করতে পারবো না যদি আমরা বাংলা কন্টেন্ট না বানাই।
বাংলা উইকিকে সমৃদ্ধ করার জন্য চেস্টা করে চলেছে অনেকেই। ২০০৬ সালে আমরা বিডিওএসএন থেকে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটা করার চেষ্টা করেছি। আর ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে উইকিমিডিয়া বাংলাদেশ। যা উইকিপিডিয়ার নেপথ্য সংগঠন উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টার। চ্যাপ্টার থেকে আমরা মাঝে মধ্যে একত্রিত হই। আলাপ আলোচনা করি কীভাবে কন্টেন্ট আরো বাড়ানো যায়। সেই চেষ্টা চলতে থাকুক।

মোবাইল ফোনে সবাই যাতে বিনামূল্যে উইকি পড়তে পারে তার জন্য আমাদের সচেষ্ট প্রচেষ্ঠা রয়েছে। উ্কিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল সেবার পরিচালক ক্যারোলিন এই জন্য আজ রাতে ঢাকা এসে পৌছেবেন। দেখা করবেন প্রায় সব অপারেটরের সঙ্গে। আমি আশাবাদী লোক। কাজে রবি বা টেলিটক বা এয়ারটেল বা সিটিসেল - সবাই উইকিপিডিয়া জিরোতে সামিল হবেন বলেই আমার আশাবাদ।
ক্যারোলিনের কাছ থেকে এই নিয়ে সরাসরি জানার জন্য আমরা একটা সংবাদ সম্মেলন করবো ১৩ তারিখে বিকেলে। তার পরপরই ক্যারোলিন বাংলাদেশের উইকিপিডিয়ান আর হবু উইকিপিডিয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। (বিস্তারিত মন্তব্যে)।

চলুন, আমরা সবাই মিলে বাংলা ভাষায় একটা মুক্ত জ্ঞানভান্ডার গড়ে তুলি। এর জন্য আপনার-আমার কোন টাকা-পয়সা লাগবে না। কেবল সদিচ্ছা থাকলেই চলবে।

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×