প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যে টাইগারদের ওডিআইতে ঊর্ধ্বমুখী গ্রাফের চিত্রটা নিন্মমুখী করবেন এটা পরিষ্কার হয়ে গেছে গেলো ইংল্যান্ড সিরিজেই !
এই নান্নু এখন নিউজিল্যান্ডের সিরিজটা নিয়েও টালবাহানার টিম স্কোয়াড ঘোষণা করেছে যেখানে ২২ জনের মধ্যে নাসির হোসাইনকে রাখলেন না !!
আজকের দিনটা কেমন যাবে সকালটা দেখেই যেমন বলা যায় তেমনি নান্নু সাহেব যে কত্তবড় ক্রিকেটবোদ্ধা তা গেলো ইংল্যান্ডের সাথে ওডিআই সিরিজেই বোঝা গেছে যদিও এক মেহেদী হাসান মিরাজের একক নৈপুণ্যের কাছে (টেস্টে) সব ব্যর্থতা চাপা পরে গেছে !
আরেকটা ব্যাপার হলো ফারুক-আকরাম-বাসার যুগে প্রধান কোচ হাতুরা সিং টিম সিলেকশন কমিটির সাথে একমনে কাজ করতে পারতেন, কিন্তু এখন পারছেন না কেন ? এটা কি কোচের সমস্যা নাকি নির্বাচকদের সমস্যা যা হাতুরা সিংএর সাথে মেলে না ? এটাই এখন বড় প্রশ্ন !
আর এ অবস্থা চলতে থাকলে তা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত !!
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



