একটি অদ্ভুত স্বপ্ন
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ এক আজব মানুষের শহর। সব ধরনের মানুষের সমন্বয়ে তৈরি আমাদের প্রিয় জন্মভূমি। প্রিয়? আসলেই কি প্রিয়? আমরা কি আমাদের দেশের প্রতি বিরক্ত নই? কথায় কথায় বলি এ দেশের কিছুই হবে না। এদেশে মানুষ থাকে? এদেশে থাকা সম্ভব না। চলে যাব বিদেশে। এসব কথা বলার কারণও অনেক। প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, নিরাপত্তার অভাব, মূল্যবোধের অভাব আরও কত কি। দেশছেড়ে চলে যাবার আরেকটা অন্যতম কারণ আমাদের দেশের বুদ্ধিজীবী। প্রতিদিন টকশোতে দেখা যায় তারা দেশের বিভিন্ন সমস্যা খুঁজে বের করছেন। দেশের অবস্থা কত ভয়াবহ, এ শহর বসবাসের কত অযোগ্য ইত্যাদি ইত্যাদি। এবং দুর্ভাগ্যজনক ভাবে সত্য তাদের বলা কথা পুরোপুরি সত্য। কিন্তু এসব সমস্যা সমাধান নিয়ে বুদ্ধিজীবীরা চুপ। আমরা হতাশ হই ঠিক এখানেই। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই। আশার কথা বলার কেউ নেই। সম্ভাবনাময় ভবিষ্যতের গল্প বলার কেউ নেই। কোন দেশ কখনোই perfect হয় না। দেশকে perfect বানাতে হয়। আমাদের দেশটাও হবে একদিন। আমরা করবো, সবাই মিলে। যেখানে সবার মানসিকতা হবে সুন্দর। অনেক শ্রেনীর মানুষ থাকবে। কিন্তু তাদের মধ্যে থাকবে না সেই উঁচু নিচুর মানসিকতা। মানুষের প্রতি থাকবে মানুষের ভালবাসা। স্বপ্ন কি খুব বেশি দেখে ফেলছি? দেখতেই পারি। দেশটা তো আমাদেরই। ভবিষ্যতটা তো আমাদের হাতেই। হবে, একদিন হবে। শুধু সময়ের অপেক্ষা। যেন একদিন মন থেকেই বলতে পারি,
"সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। "
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন