somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Time Travel : A paradox

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Time travel বলতে সোজা বাংলায় যা বোঝানো হয় তা হচ্ছে এক সময় থেকে অন্য সময়ে চলে যাওয়া। যেমন এই মূহুর্ত থেকে ১০ বছর অতীতে বা ১০ বছর সামনে চলে যাওয়া। Time travel কথাটা এখন পর্যন্ত উপন্যাস আর গল্পেই সীমাবদ্ধ। তবে এটি নিয়ে অনেক বৈজ্ঞানিক তত্ত্বও রয়েছে। Time travel এর কথা বৈজ্ঞানিকভাবে সমর্থন করে আইনস্টাইন-রোসেনবার্গ থিওরি। Time travel এর কথা কিন্তু আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতার সূত্রকেও সমর্থন করে। প্রসংগ কাঠামোর সাহায্যে সময়ের আপেক্ষিকতা তাত্ত্বিকভাবে প্রমাণিত। Time travel নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। মহাভারতে বলা হয়, রাজা রায়ভাটা কাকুদমি স্বর্গে যান ব্রক্ষার সাথে দেখা করতে। তিনি যখন মর্ত্যে ফেরত আসেন তখন দেখেন সেখানে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। জাপানীজ রুপকথায় উরাশিমা টারো নামের এক জেলের Time travel এর কথা বলা আছে। এই জেলে সমুদ্রের গভীরে একটি প্রাসাদে তিনদিন অতিবাহিত করার পর ফেরত এসে দেখেন পৃথিবীতে ৩০০ বছর অতিক্রান্ত হয়ে গেছে। উপরের দুটি গল্পই আইন্সটাইনের বিখ্যাত সময়ের আপেক্ষিকতা দিয়ে প্রমাণ করা যায়। এখানে যেমন ভবিষ্যতে যাবার গল্প প্রচলিত আছে তেমনি অতীতে ফেরত আসার গল্পও আছে। এখন আসি টাইম মেশিনের কথায়। ১৮৮১ সালে এডওয়ার্ড পেজ মিশেল সর্বপ্রথম টাইম মেশিন (!) আবিষ্কার করেন। তার মেশিনটির নাম দেয়া হয় “the clock that went backward”. মেশিনটির পদ্ধতি সম্পর্কে ভদ্রলোক কোন ব্যাখ্যা দিতে না পারলেও এতে দেখা যায় একটি ঘড়ি উল্টাভাবে পেছনের দিকে যাচ্ছে। অর্থ্যাৎ সময় অতীতের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সময়ে বিজ্ঞানের অন্যতম একটি রহস্য হচ্ছে মাল্টিভার্স(multiverse) এবং প্যারালাল আর্থ(parallel earth). এই তত্ত্বের ব্যাখ্যা হিসেবে দেখা যায়, আমাদের যেকোন কাজের সম্ভাব্য সকল সিদ্ধান্ত আমাদের নিজেদের জন্য তৈরি করে ভিন্ন একটি টাইমলাইন। এই টাইমলাইন আসলেই পরিচালিত হয় আমাদের parallel earth গুলোতে। তাদের পৃথিবীর ডাইমেনশন (Dimension) আর আমাদের পৃথিবীর ডাইমেনশন(Dimension) ভিন্ন হবার কারণে তাদের কোন কাজ আমাদের পৃথিবীতে কোনরুপ প্রভাব ফেলে না। যখন অদূর ভবিষ্যতে আমাদের পক্ষে কোন পোর্টাল (Portal) বা Wormhole তৈরি করা সম্ভব হবে তখন হয়ত আমরা এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যেতে পারব। ঠিক এভাবেই যদি আমাদের পক্ষে সম্ভব হয় কোন wormhole তৈরি করা তবে Time travel আর কোন উপন্যাসের পাতায় সীমাবদ্ধ থাকবে না। Time travel ব্যাপারটা যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন প্যারাডক্সের বিষয় এটি। The Grandfather Paradox এর মধ্যে অন্যতম। এই প্যারাডক্সটি হচ্ছে, কেউ যদি অতীতে গিয়ে তার পিতার জন্মের পূর্বেই তার দাদাকে হত্যা করে তবে তার নিজের অস্তিত্ব নিয়েই নিজেকে শংকায় পড়তে হয়। দর্শন এর দিক দিয়ে Time Travel নিয়ে গবেষণা শুরু হয় প্রাচীন গ্রীস থেকে। কাগজে কলমে Time travel এর অনেক তত্ত্ব পাওয়া গেলেও বাস্তবে এর কোন প্রমান পাওয়া এখনো যায় নি। লেখাটি শেষ করছি বিখ্যাত দার্শনিক Parmenides এরএকটি বিখ্যাত উক্তি দিয়ে “সময় হচ্ছে এক ধরণের বিভ্রান্তি।”
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×